Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মহাদেবপুরে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৭৩৪ বস্তা চাল জব্দ

Icon

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম

মহাদেবপুরে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৭৩৪ বস্তা চাল জব্দ

মহাদেবপুরে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৭৩৪ বস্তা চাল জব্দ

Advertisement

নওগাঁর মহাদেবপুরে একটি চালকলের গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ২২ হাজার ২০ কেজি (৭৩৪ বস্তা) চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার শরীফপুর মোড়ের দক্ষিণ পাশের একটি চালকলের গুদামে ৩০ কেজি ওজনের ৭৩৪ বস্তা সরকারি চাল অবৈধভাবে মজুত করে রাখেন মিলন নামের এক ব্যক্তি। গোপন সূত্রে বিষয়টি জানতে পেরে ডিজিএফআই উপজেলা প্রশাসনকে অবহিত করে। এরপর সোমবার দিবাগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফ সেখানে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করেন।

এ ঘটনায় চালের মালিক চৌমাশিয়া মোড় (নওহাটা) এলাকার সিরাজুল ইসলামের ছেলে মিলনের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহেলকে নির্দেশ দিয়েছেন ইউএনও।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ বলেন, জব্দ করা চালের পরিমাণ বিপুল হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়নি। চালগুলো জব্দ করা হয়েছে এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহেলকে বাদী হয়ে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এক ক্রেডিট কার্ড দিয়ে ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেফতার

এক ক্রেডিট কার্ড দিয়ে ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেফতার

বাসে আগুন, নিষিদ্ধ নওগাঁ ছাত্রলীগের দুই সহ-সভাপতিসহ গ্রেফতার ৩

বাসে আগুন, নিষিদ্ধ নওগাঁ ছাত্রলীগের দুই সহ-সভাপতিসহ গ্রেফতার ৩

‘পলাতক নেত্রীর দেশে ফেরার সুযোগ নেই’

‘পলাতক নেত্রীর দেশে ফেরার সুযোগ নেই’

দুই মোটরসাইকেলের বেপরোয়া গতির বলি ২ জন

দুই মোটরসাইকেলের বেপরোয়া গতির বলি ২ জন

১৫ শিক্ষার্থীর চুল কেটে সমালোচনার মুখে প্রধান শিক্ষক, তদন্তের নির্দেশ ইউএনওর

১৫ শিক্ষার্থীর চুল কেটে সমালোচনার মুখে প্রধান শিক্ষক, তদন্তের নির্দেশ ইউএনওর

সিজারে যমজ নবজাতকের জন্ম, পরে উধাও একজন

সিজারে যমজ নবজাতকের জন্ম, পরে উধাও একজন

আরও পড়ুন

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে নিষিদ্ধ সংগঠনের স্লোগান, বিকালে যান চলাচল স্বাভাবিক

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে নিষিদ্ধ সংগঠনের স্লোগান, বিকালে যান চলাচল স্বাভাবিক

স্প্রে দিয়ে অচেতন করে অপহরণ, পালিয়ে ফিরে চাঞ্চল্যকর তথ্য দিল শিশু

স্প্রে দিয়ে অচেতন করে অপহরণ, পালিয়ে ফিরে চাঞ্চল্যকর তথ্য দিল শিশু

সুখবর পেলেন বিএনপি নেতা

সুখবর পেলেন বিএনপি নেতা

মহাদেবপুরে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৭৩৪ বস্তা চাল জব্দ

মহাদেবপুরে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৭৩৪ বস্তা চাল জব্দ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম