Logo
Logo
×

Advertisement

জাতীয়

‘পলাতক নেত্রীর দেশে ফেরার সুযোগ নেই’

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:৫১ পিএম

‘পলাতক নেত্রীর দেশে ফেরার সুযোগ নেই’

জেলা স্টেডিয়াম মাঠে ‘ডিসি গোল্ড কাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্য দেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

Advertisement

পলাতক নেত্রীর দেশে ফেরার সুযোগ নেই উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, স্বৈরাচারের কিছু প্রেতাত্মা এখনো সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। তারা সমাজে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে ওই স্বৈরাচারদের রুখতে হবে। আমরা আর কোনো স্বৈরাচারের প্রেতাত্মা দেখতে চাই না। কোনো স্বৈরাচারের বীজ আমরা বাংলাদেশে দেখতে চাই না।

মঙ্গলবার বিকালে জেলা স্টেডিয়াম মাঠে ‘ডিসি গোল্ড কাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। বেলুন ও ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন তিনি। পরে থিম সং পরিবেশন করা হয়।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আজ হাজার হাজার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রক্তের বিনিময়ে যখন নতুন একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, জনগণ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করার সুযোগ করে দিয়েছে। যারা স্বপ্ন দেখছেন ওই স্বৈরাচার নেত্রী আসবেন, তারা এখনো বোকার রাজ্যে বাস করছেন। যে নেত্রী আপনাদের রেখে পালিয়ে গেছেন, তার বাংলাদেশে আসার কোনো সুযোগ নেই। বাংলাদেশের জনগণ তাকে আর কখনো মেনে নেবে না। আমি দৃঢ়ভাবে বলতে চাই, কোনো অন্যায়কারী ও বিশৃঙ্খলাকারীকে কোনোভাবে প্রশ্রয় দেব না।

ফ্যাসিস্ট সরকারের উদ্দেশে তিনি বলেন, বিগত সরকারের আমলে বহু নেতাকর্মীকে গুম ও খুন করা হয়েছে। অনেকে পুঙ্গুত্ববরণ করে জীবন যাপন করছে। আমরা যারা রাজপথে থেকে অগ্রগামী আন্দোলন ও সংগ্রাম করেছি, প্রতিটি নেতাকর্মীর শরীরে এখনো ক্ষতের চিহ্ন রয়েছে। আমাদের ওপর যে নির্যাতন ও নিপীড়ন করা হয়েছে, তা ভাষায় প্রকাশ করা যাবে না।

আগামী প্রজন্মের উদ্দেশে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করে মননশীল ও ধৈর্যশীল হতে হবে এবং সামাজিক সুশৃঙ্খলা বজায় রেখে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমরা পেশাদারিত্বের যে জায়গাটি নিশ্চিত করে যাতে এটিকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে এনে রাষ্ট্রীয়ভাবে তাদের কীভাবে সার্বিক সহযোগিতার মাধ্যমে দেখভাল করে প্রতিষ্ঠিত খেলোয়াড় হিসেবে তৈরি করতে পারি, সেই পরিকল্পনা তৈরি করা হয়েছে। নতুন কুঁড়ির প্রথম আসরে ৩০৬ জন খেলোয়াড়ের মধ্য থেকে ৪০ জনকে বাছাই করে তাদের স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তি করা হবে এবং আগামী জানুয়ারি থেকে পড়াশোনা ও খেলাধুলার সব দায়িত্ব বর্তমান সরকার নেবে।

মেয়েদের অংশগ্রহণ ও মোবাইল আসক্তি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ছেলেদের সঙ্গে মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আমরা আগামীতে একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই। আমরা ডিভাইস থেকে সন্তানদের দূরে রাখতে চাই। সর্বোপরি এই সমাজকে সুশৃঙ্খল ও মাদকমুক্ত রাখার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। সুন্দর একটি সমাজ ও পারিবারিক ও রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্য দিয়ে সামাজিক বিপ্লব ঘটাতে পারব বলে আশাবাদী। আমরা আগামী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। অনেকে চিন্তা করে খেলা ছেড়ে দেওয়ার পর কী হবে? তাদের জন্য সরকার চাকরির ব্যবস্থা রেখেছে।

তিনি আরও বলেন, আগামী ৫ বছরের মধ্যে উন্নয়নের কাজ শেষ হবে। পাশাপাশি অগ্রাধিকারের ভিত্তিতে উপজেলায় মাঠ হবে। এছাড়া সব ইউনিয়নের মাঠের তথ্য চাওয়া হয়েছে। সেগুলো যাচাই করে খেলার উপযোগী করা হবে।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাঠমুখী করার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে মেধাবী ও দক্ষ খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্য নিয়ে জেলা প্রশাসক গোল্ড কাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। খেলায় জেলার ১১টি উপজেলা ও ১টি পৌরসভাসহ মোট ১২টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় রানীনগর উপজেলা ২-১ গোলে মান্দা উপজেলাকে পরাজিত করে।

উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে জেলাজুড়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু এবং ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার এনামুল হক।

এ সময় জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু ও সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, পৌর প্রশাসক টি এম মুমিন, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম ও জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুই মোটরসাইকেলের বেপরোয়া গতির বলি ২ জন

দুই মোটরসাইকেলের বেপরোয়া গতির বলি ২ জন

১৫ শিক্ষার্থীর চুল কেটে সমালোচনার মুখে প্রধান শিক্ষক, তদন্তের নির্দেশ ইউএনওর

১৫ শিক্ষার্থীর চুল কেটে সমালোচনার মুখে প্রধান শিক্ষক, তদন্তের নির্দেশ ইউএনওর

সিজারে যমজ নবজাতকের জন্ম, পরে উধাও একজন

সিজারে যমজ নবজাতকের জন্ম, পরে উধাও একজন

কারাগারে জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকের মৃত্যু

কারাগারে জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকের মৃত্যু

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির

ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ, আটক ১

ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ, আটক ১

আরও পড়ুন

‘পলাতক নেত্রীর দেশে ফেরার সুযোগ নেই’

‘পলাতক নেত্রীর দেশে ফেরার সুযোগ নেই’

অর্থনীতিকে আইসিইউতে রেখে পালিয়েছে পতিত সরকার: অর্থ উপদেষ্টা

অর্থনীতিকে আইসিইউতে রেখে পালিয়েছে পতিত সরকার: অর্থ উপদেষ্টা

দেশের সব এসপির সঙ্গে বৈঠক, নির্দেশনা-সতর্কবার্তা আইজিপির

দেশের সব এসপির সঙ্গে বৈঠক, নির্দেশনা-সতর্কবার্তা আইজিপির

সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব সাময়িক বরখাস্ত

সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব সাময়িক বরখাস্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম