Logo
Logo
×

Advertisement

জাতীয়

সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব সাময়িক বরখাস্ত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:০৮ পিএম

সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব সাময়িক বরখাস্ত

Advertisement

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা হওয়ায় সাব-রেজিস্ট্রার মো. রায়হান হাবিবকে সাময়িক বরখাস্ত করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত মোল্লা।

প্রজ্ঞাপনে বলা হয়, রায়হান হাবিব আগে চট্টগ্রামের সীতাকুণ্ডে সাব-রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি টাঙ্গাইলের ভূঞাপুরে একই পদে কর্মরত রয়েছেন।

তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ২(খ)-এ বর্ণিত অসদাচরণের সংজ্ঞাভুক্ত অপরাধ এবং বিধি ৩(খ)-এ বর্ণিত অসদাচরণ ও ৩(ঘ)-এ বর্ণিত দুর্নীতিপরায়ণতার অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে ০৬/২০২৬ নম্বর বিভাগীয় মামলা করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, অভিযোগের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় বিভাগীয় মামলার সুষ্ঠু তদন্ত ও নিষ্পত্তির স্বার্থে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) এবং সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিভাগীয় মামলা চলাকালে তিনি নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত থাকবেন। এ সময় বিধি অনুযায়ী খোরাকি ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শর্টকাটে টাকা ইনকামের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না: আইনমন্ত্রী

শর্টকাটে টাকা ইনকামের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না: আইনমন্ত্রী

নিম্নতম মজুরি বোর্ডে নতুন চেয়ারম্যান

নিম্নতম মজুরি বোর্ডে নতুন চেয়ারম্যান

সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, ঘুসের টাকাসহ হাতেনাতে ধরা

সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, ঘুসের টাকাসহ হাতেনাতে ধরা

৮৫ সাব-রেজিস্ট্রারের কাকে কোন উপজেলায় বদলি, দেখুন তালিকা

৮৫ সাব-রেজিস্ট্রারের কাকে কোন উপজেলায় বদলি, দেখুন তালিকা

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

জমি রেজিস্ট্রির পর মূল দলিল পেতে কত দিন লাগে

জমি রেজিস্ট্রির পর মূল দলিল পেতে কত দিন লাগে

আরও পড়ুন

দেশের সব এসপির সঙ্গে বৈঠক, নির্দেশনা-সতর্কবার্তা আইজিপির

দেশের সব এসপির সঙ্গে বৈঠক, নির্দেশনা-সতর্কবার্তা আইজিপির

সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব সাময়িক বরখাস্ত

সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব সাময়িক বরখাস্ত

সংশোধিত বাজেট নতুন গাড়ি কেনা, ভবন নির্মাণ ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ করল সরকার

নতুন গাড়ি কেনা, ভবন নির্মাণ ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ করল সরকার

রেলওয়ে-পাসপোর্ট অফিস-সড়ক নির্মাণে অনিয়ম, দুদকের অভিযান

রেলওয়ে-পাসপোর্ট অফিস-সড়ক নির্মাণে অনিয়ম, দুদকের অভিযান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম