Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, ঘুসের টাকাসহ হাতেনাতে ধরা

Advertisement

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০১ পিএম

সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, ঘুসের টাকাসহ হাতেনাতে ধরা

ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান। ছবি: যুগান্তর

Advertisement

ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযানে ঘুসের টাকাসহ রাকিব হোসেন নামে এক ব্যক্তি হাতেনাতে ধরা পড়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দুদকের ঝিনাইদহ সমন্বিত কার্যালয়ের সদস্যরা এ অভিযান চালায়। 

এ সময় জমি রেজিস্ট্রি করতে আসা ব্যক্তিদের কাছ থেকে নেওয়া ঘুসের ৪ হাজার ৩০০ টাকাসহ তাকে আটক করা হয়। 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ঘুসের টাকাসহ ধরা পড়া ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করা হয়। 

দুদকের সহকারী পরিচালক খালিদ মাহমুদ জানান, কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় টিপসই নেওয়ার সময় ঘুসের ৪ হাজার ৩০০ টাকাসহ রাকিব নামে একজনকে হাতেনাতে ধরা হয়। তিনি তার নিয়োগের কোনো কাগজপত্র দেখাতে পারেননি। কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ওমেদার পদের রাকিব, শাকিল ও অঞ্জলি নামে তিনজনকে অফিস থেকে বের করে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাব-রেজিস্ট্রারকে বলা হয়েছে।

তিনি আরও বলেন, পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে টাকাসহ আটক রাকিবকে জরিমানা করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৮৫ সাব-রেজিস্ট্রারের কাকে কোন উপজেলায় বদলি, দেখুন তালিকা

৮৫ সাব-রেজিস্ট্রারের কাকে কোন উপজেলায় বদলি, দেখুন তালিকা

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

জমি রেজিস্ট্রির পর মূল দলিল পেতে কত দিন লাগে

জমি রেজিস্ট্রির পর মূল দলিল পেতে কত দিন লাগে

‘৯৬-এর মতো আবারও এক হয়েছে আ.লীগ-জামায়াত’

‘৯৬-এর মতো আবারও এক হয়েছে আ.লীগ-জামায়াত’

ঘুস নেওয়ার অভিযোগে এএসআই প্রত্যাহার

ঘুস নেওয়ার অভিযোগে এএসআই প্রত্যাহার

ঘুমন্ত জামাতাকে কুপিয়ে হত্যা, কুড়াল নিয়ে ঘুরছিলেন শ্বশুর

ঘুমন্ত জামাতাকে কুপিয়ে হত্যা, কুড়াল নিয়ে ঘুরছিলেন শ্বশুর

আরও পড়ুন

গাজীপুরে গ্যাস লিকেজের আগুনে একই পরিবারে দগ্ধ ৫

গাজীপুরে গ্যাস লিকেজের আগুনে একই পরিবারে দগ্ধ ৫

কেরানীগঞ্জে হান্ডা কোম্পানির অর্থনৈতিক অঞ্চল স্থাপনে জমি হস্তান্তর

কেরানীগঞ্জে হান্ডা কোম্পানির অর্থনৈতিক অঞ্চল স্থাপনে জমি হস্তান্তর

শাকিল হত্যা এমপিপুত্রের ফাঁসির দাবিতে ছাত্রদলের অবস্থান

এমপিপুত্রের ফাঁসির দাবিতে ছাত্রদলের অবস্থান

সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, ঘুসের টাকাসহ হাতেনাতে ধরা

সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, ঘুসের টাকাসহ হাতেনাতে ধরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম