Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

গিজার ব্যবহারে অজান্তেই বাড়ছে বিদ্যুৎ বিল, কমাবেন যেভাবে

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০১ পিএম

গিজার ব্যবহারে অজান্তেই বাড়ছে বিদ্যুৎ বিল, কমাবেন যেভাবে

ছবি: এআই

Advertisement

শীতকালে গোসল কিংবা দৈনন্দিন কাজে গরম পানির চাহিদা বেড়ে যায়। এ সময় অনেক বাড়িতেই দীর্ঘক্ষণ গিজার চালু রাখা হয়। ফলে বাড়তে থাকে বিদ্যুৎ খরচ। বিশেষ করে গিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণ, ব্যবহারের সময় এবং রক্ষণাবেক্ষণে অসচেতনতা বিদ্যুৎ বিল বাড়িয়ে দিতে পারে। তবে কয়েকটি সহজ অভ্যাস পরিবর্তন করলেই গরম পানির আরাম বজায় রেখে বিদ্যুৎ সাশ্রয় সম্ভব।

১. তাপমাত্রা নির্ধারণ করুন ৫৫ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াসে

গিজারের থার্মোস্ট্যাটের তাপমাত্রা ৫৫ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াসে রাখলে বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। অতিরিক্ত তাপমাত্রায় পানি গরম করলে অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ হয়। পাশাপাশি অতিরিক্ত গরম পানিতে শরীর পুড়ে যাওয়ার ঝুঁকিও থাকে। অনেক গিজারে কারখানা থেকেই প্রয়োজনের তুলনায় বেশি তাপমাত্রা নির্ধারণ করা থাকে। তাই যন্ত্রের সেটিং পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী ঠিক করা উচিত।

২. প্রয়োজন অনুযায়ী গিজার চালু করুন

সারাক্ষণ গিজার চালু রাখা বিদ্যুৎ অপচয়ের অন্যতম কারণ। গোসলের সাধারণত ১৫ থেকে ২০ মিনিট আগে গিজার চালু করলেই চলে। কাজ শেষে সুইচ বন্ধ করতে হবে। স্মার্ট সুইচ ব্যবহার করলে মোবাইল ফোনের মাধ্যমে নির্দিষ্ট সময় অনুযায়ী গিজার চালু ও বন্ধ করার ব্যবস্থা করা যায়। এতে ভুলে গিজার চালু রাখার ঝুঁকি কমে।

৩. সঠিক ধারণক্ষমতার গিজার কিনুন

পরিবারের সদস্যসংখ্যা অনুযায়ী গিজারের ধারণক্ষমতা নির্বাচন করা জরুরি। অতিরিক্ত বড় গিজারে প্রয়োজনের চেয়ে বেশি পানি গরম করতে হয়। আবার ছোট গিজার হলে বারবার পানি গরম করতে হয়। চার সদস্যের পরিবারের জন্য সাধারণত ১৫ থেকে ২৫ লিটারের গিজার উপযোগী হতে পারে।

৪. ব্যবহারের অভ্যাসে পরিবর্তন আনুন

শাওয়ারের পরিবর্তে বালতিতে গোসল করলে গরম পানির ব্যবহার প্রায় অর্ধেক কমানো সম্ভব। শাওয়ার ব্যবহার করলে গোসলের সময় পাঁচ মিনিটের মধ্যে সীমিত রাখা ভালো। পাশাপাশি গরম পানির কল থেকে পানি চুইয়ে পড়লে দ্রুত মেরামত করতে হবে। কারণ এভাবে পানি বের হলে বারবার নতুন পানি গরম করতে হয়, যা বিদ্যুৎ খরচ বাড়ায়।

৫. নিয়মিত গিজার পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করুন

গিজারের ট্যাংকের ভেতরে খনিজ পদার্থ জমে গেলে তাপ পরিবহণে বাধা সৃষ্টি হয়। ফলে পানি গরম করতে হিটিং এলিমেন্টকে বেশি কাজ করতে হয়। তাই বছরে অন্তত একবার গিজারের ভেতরের জমে থাকা খনিজ পদার্থ পরিষ্কার বা ডিসকেলিং করা উচিত। নিয়মিত রক্ষণাবেক্ষণ না করলে সময়ের সঙ্গে গিজারের কার্যক্ষমতা ২৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

নিরাপত্তায় সতর্কতা

গিজার পরিষ্কার বা মেরামতের আগে অবশ্যই বিদ্যুতের মূল সংযোগ বন্ধ করতে হবে। বৈদ্যুতিক ওভারলোড প্রতিরোধে বাড়ির বৈদ্যুতিক ব্যবস্থায় উপযুক্ত ক্ষমতার মিনিয়েচার সার্কিট ব্রেকার (এমসিবি) থাকা জরুরি। গিজার স্থাপন, পরিষ্কার কিংবা হিটিং এলিমেন্ট পরিবর্তনের কাজ দক্ষ ও অনুমোদিত ইলেকট্রিশিয়ান দিয়ে করানো উচিত।

সূত্র: জিএম

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এসিতে পানি জমলে যা করবেন

এসিতে পানি জমলে যা করবেন

প্রতিদিন ২-৩ কাপ কফি পানে কমতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি

প্রতিদিন ২-৩ কাপ কফি পানে কমতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি

শীতে কাশি-গলাব্যথায় পান করুন এই উষ্ণ পানীয়

শীতে কাশি-গলাব্যথায় পান করুন এই উষ্ণ পানীয়

শীতে শিশু ও পরিবারের সদস্যদের সর্দি-জ্বর থেকে সুরক্ষায় পাঁচ করণীয়

শীতে শিশু ও পরিবারের সদস্যদের সর্দি-জ্বর থেকে সুরক্ষায় পাঁচ করণীয়

হালকা শীতে শিশুর পোশাক নির্বাচনে যে ভুলগুলো এড়াবেন

হালকা শীতে শিশুর পোশাক নির্বাচনে যে ভুলগুলো এড়াবেন

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে খাওয়ার পর মানতে হবে একটি শর্ত!

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে খাওয়ার পর মানতে হবে একটি শর্ত!

আরও পড়ুন

সম্পর্কের শুরুতেই প্রত্যাশা জানানোর নতুন ট্রেন্ড ‘লাউড লুকিং’

সম্পর্কের শুরুতেই প্রত্যাশা জানানোর নতুন ট্রেন্ড ‘লাউড লুকিং’

এসিতে পানি জমলে যা করবেন

এসিতে পানি জমলে যা করবেন

গিজার ব্যবহারে অজান্তেই বাড়ছে বিদ্যুৎ বিল, কমাবেন যেভাবে

গিজার ব্যবহারে অজান্তেই বাড়ছে বিদ্যুৎ বিল, কমাবেন যেভাবে

প্রতিদিন ২-৩ কাপ কফি পানে কমতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি

প্রতিদিন ২-৩ কাপ কফি পানে কমতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম