Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জেঁকে বসেছে শীত

‘ছাওয়াটার তিন দিন থাকি গলা ব্যথা-জ্বর’

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৯ এএম

‘ছাওয়াটার তিন দিন থাকি গলা ব্যথা-জ্বর’

Advertisement

কয়েক দিনের টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, কৃষক, শিশু ও বৃদ্ধরা। হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।

বুধবার (২৫ নভেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।

ঠান্ডার কারণে প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। আর যারা জীবিকার তাগিদে ঘর থেকে বের হচ্ছেন, তাদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের কৃষক কাচুয়া মিয়া (৭০) বলেন, শীতের কারণে জমিতে নিরানি করতে পারছি না। কনকনে ঠান্ডায় হাত পা জমে যায়। তাই আজ জমিতে যাইনি। 

চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা এলাকার শ্রমিক জাহিদুল ইসলাম বলেন, হামরা গরিব মানুষ, কামোত না গেইলে খামো কী। এ্যালাও  ছাওয়া-পায়ের জন্য কাপড় কিনব্যার পাই নাই, টাকা নাই। ঠান্ডা তো বাড়ব্যার লাগছে।

কুড়িগ্রাম সদর হাসপাতালে আসা রবিউল ইসলাম (৩৪) বলেন, ছাওয়াটার তিন দিন থাকি গলা ব্যথা, জ্বর আছে। হাসপাতালে চিকিৎসা নিচ্ছি, এখনো ভালো হচ্ছে না।

কুড়িগ্রাম হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা: আল আমিন মাসুদ জানান, ঠান্ডা জনিত কারণে শিশুরা ডায়রিয়া নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। 

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ভ্যানচালক আমজাদ হোসেন (৫৫) বলেন, সকাল বেলা ভাড়া নিয়ে শহরে আসছি খুব কষ্ট করে। হাত-পাও সিঁটে লাগি আইসে।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বুধবার (২৫ নভেম্বর) সকালে জেলায় সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি শীত মৌসুমে এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এ অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পর তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি বেড়েছে। পাশাপাশি হিমালয়ের পাদদেশ থেকে আসা হিমেল বাতাসের কারণে রংপুর অঞ্চলে তুলনামূলক বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাতের তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি, কেমন থাকবে দিনের আবহাওয়া

রাতের তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি, কেমন থাকবে দিনের আবহাওয়া

শীতে রুক্ষ ত্বক ভালো রাখবেন যেভাবে

শীতে রুক্ষ ত্বক ভালো রাখবেন যেভাবে

তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে

তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে

কনকনে শীতে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন

কনকনে শীতে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন

শীতে ত্বকের কোমলতা ধরে রাখতে বিশেষ পানীয়

শীতে ত্বকের কোমলতা ধরে রাখতে বিশেষ পানীয়

শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

আরও পড়ুন

জেঁকে বসেছে শীত ‘ছাওয়াটার তিন দিন থাকি গলা ব্যথা-জ্বর’

‘ছাওয়াটার তিন দিন থাকি গলা ব্যথা-জ্বর’

তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে

তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে

কনকনে শীতে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন

কনকনে শীতে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন

সিদ্ধিরগঞ্জে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা, আসামি ছাত্রদল নেতাসহ ১৪

সিদ্ধিরগঞ্জে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা, আসামি ছাত্রদল নেতাসহ ১৪

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম