Logo
Logo
×

Advertisement

জাতীয়

শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পিএম

শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

ছবি: সংগৃহীত

Advertisement

সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বাড়তে পারে শীতের অনুভূতি।

আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে বিরাজ করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। এর প্রভাবে মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশের ছয় বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। ফলে শীতের অনুভূতি বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আগামী বুধবার সকাল ৯টা পর্যন্ত দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। 

পূর্বাভাস অনুযায়ী, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

এ সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী পাঁচ দিনেও আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস নেই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

কেমন থাকবে আজকের আবহাওয়া, জানাল অধিদপ্তর

কেমন থাকবে আজকের আবহাওয়া, জানাল অধিদপ্তর

আগামী ৫ দিন কেমন থাকবে দেশের আবহাওয়া, জানাল অধিদপ্তর

আগামী ৫ দিন কেমন থাকবে দেশের আবহাওয়া, জানাল অধিদপ্তর

বঙ্গোপসাগরে লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা

বঙ্গোপসাগরে লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

৫ বিভাগে বৃষ্টির আভাস

৫ বিভাগে বৃষ্টির আভাস

আরও পড়ুন

শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন

পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন

এশিয়া টাইমসের নিবন্ধ বাংলাদেশে হিন্দু নির্যাতনের ‘ভুয়া বয়ান’ ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম

বাংলাদেশে হিন্দু নির্যাতনের ‘ভুয়া বয়ান’ ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম

গার্মেন্টস মালিকরা যত টাকা বেতন দিতে চান শ্রমিকদের

গার্মেন্টস মালিকরা যত টাকা বেতন দিতে চান শ্রমিকদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম