Logo
Logo
×

Advertisement

জাতীয়

গার্মেন্টস মালিকরা যত টাকা বেতন দিতে চান শ্রমিকদের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩১ পিএম

গার্মেন্টস মালিকরা যত টাকা বেতন দিতে চান শ্রমিকদের

Advertisement

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন মালিকেরা। সোমবার (২৩ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় কয়েক দফা সংশোধনের পর এ প্রস্তাব দেন তারা। সভার শুরুতে মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৫ হাজার টাকা।

অন্যদিকে শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার প্রস্তাব সংশোধন করে ২২ হাজার টাকা করেছে। তবে দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান থাকায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই সভা মুলতবি করা হয়েছে। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় আবার সভা শুরু হওয়ার কথা রয়েছে।

মজুরি বোর্ড, তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ এবং একাধিক শ্রমিক নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার দীর্ঘ আলোচনার পর মালিক ও শ্রমিক উভয় পক্ষই কয়েক দফায় নিজেদের প্রস্তাব সংশোধন করে। সর্বশেষ মালিকপক্ষ ১৫ হাজার ৮০০ টাকা এবং শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেয়।

মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভাটি সোমবার বেলা পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে শুরু হয়। কয়েক দফা বিরতির পর রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রায় ৮ ঘণ্টা ৪৫ মিনিট আলোচনা চলে। তবে কোনো পক্ষই মজুরির বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি। পরে আরও আলোচনার জন্য সভা মুলতবি করা হয়।

সভায় মালিকপক্ষের প্রতিনিধি এবিএম শামসুজ্জামান পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি বোঝাতে হাঁসের সোনার ডিম দেওয়ার উপমা দেন। তিনি বলেন, ‘একটি হাঁস প্রতিদিন একটি করে সোনার ডিম দেয়। হাঁস যখন অসুস্থ হয়ে যায় তখনো কি আপনি প্রতিদিন একটা সোনার ডিম আশা করতে পারেন? আমার এটুকুই বক্তব্য।’

মালিকপক্ষের প্রস্তাব নিয়ে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, ‘মালিকপক্ষ সব সময় একটু কম প্রস্তাব দিয়েই শুরু করে। মালিকপক্ষ যে প্রস্তাব দিয়েছে, সেটি আমাদের কাছে গ্রহণযোগ্য ও যুক্তিসংগত মনে হয়নি। একইভাবে মালিকপক্ষ আমাদের প্রস্তাবও গ্রহণ করেনি।’

মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি বলেন, মালিকপক্ষের প্রস্তাব এখনই প্রকাশ করা হবে না। শেষ পর্যন্ত বোর্ড যে মজুরি সুপারিশ করবে এবং সরকার যা নির্ধারণ করবে, মালিকপক্ষ সেটিই বাস্তবায়ন করবে।

মজুরি নির্ধারণের ক্ষেত্রে মূল্যস্ফীতি, শ্রমিকদের ওপর নির্ভরশীল মানুষের সংখ্যা, মালিকদের সক্ষমতা, ছোট ও মাঝারি শিল্পকারখানার পরিস্থিতি এবং বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিযোগিতার অবস্থান বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে মঙ্গলবারও গাজীপুরসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা।

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রাথমিক মজুরি প্রস্তাব জমা দেয়। ১৬ নভেম্বর তৃতীয় সভার তারিখ নির্ধারিত থাকলেও মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার কথা থাকা ওই সভা কয়েক ঘণ্টা আগে স্থগিত করা হয়। পরে সোমবার স্থগিত সভাটি অনুষ্ঠিত হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে চতুর্থ সভা আজ

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে চতুর্থ সভা আজ

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা চলছে

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা চলছে

যেসব কারণে চ্যালেঞ্জের মুখে পোশাক রপ্তানি

যেসব কারণে চ্যালেঞ্জের মুখে পোশাক রপ্তানি

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা আজ, মালিকপক্ষ প্রস্তাব দেবে

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা আজ, মালিকপক্ষ প্রস্তাব দেবে

শিল্পের বাস্তবতা বিবেচনায় নির্ধারণ জরুরি

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি শিল্পের বাস্তবতা বিবেচনায় নির্ধারণ জরুরি

‘আতঙ্কে বাসায় থাকতে পারছেন না’— অভিযোগ শ্রমিক নেতাদের

‘আতঙ্কে বাসায় থাকতে পারছেন না’— অভিযোগ শ্রমিক নেতাদের

আরও পড়ুন

এশিয়া টাইমসের নিবন্ধ বাংলাদেশে হিন্দু নির্যাতনের ‘ভুয়া বয়ান’ ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম

বাংলাদেশে হিন্দু নির্যাতনের ‘ভুয়া বয়ান’ ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম

গার্মেন্টস মালিকরা যত টাকা বেতন দিতে চান শ্রমিকদের

গার্মেন্টস মালিকরা যত টাকা বেতন দিতে চান শ্রমিকদের

রোজার আগেই অস্থির ভোজ্যতেলের বাজার, ফের দাম বাড়ানোর পাঁয়তারা

রোজার আগেই অস্থির ভোজ্যতেলের বাজার, ফের দাম বাড়ানোর পাঁয়তারা

উপদেষ্টা জাহেদ হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয়

হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম