পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪২ পিএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম পাকিস্তান সফরে গেছেন। ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে সোমবার রাতে ইসলামাবাদ পৌঁছান তিনি। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে এই সফরে গেছেন হাফিজ উদ্দিন আহমেদ। ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান সরদার আয়াজ সাদিক।
এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।
২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পাকিস্তান সফর করবেন স্পিকার। এ সময় তিনি ইসলামাবাদ, লাহোর ও করাচি যাবেন।
প্রতিনিধিদলে স্পিকারের সঙ্গে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী মনি।
