Logo
Logo
×

Advertisement

জাতীয়

রাতের তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি, কেমন থাকবে দিনের আবহাওয়া

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৮ এএম

রাতের তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি, কেমন থাকবে দিনের আবহাওয়া

Advertisement

সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রাও সামান্য কমার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাজধানী ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৫ শতাংশ। এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে আর সূর্যোদয় হবে ভোর ৬টা ২০ মিনিটে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘ছাওয়াটার তিন দিন থাকি গলা ব্যথা-জ্বর’

জেঁকে বসেছে শীত ‘ছাওয়াটার তিন দিন থাকি গলা ব্যথা-জ্বর’

তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে

তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে

শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

কেমন থাকবে আজকের আবহাওয়া, জানাল অধিদপ্তর

কেমন থাকবে আজকের আবহাওয়া, জানাল অধিদপ্তর

আগামী ৫ দিন কেমন থাকবে দেশের আবহাওয়া, জানাল অধিদপ্তর

আগামী ৫ দিন কেমন থাকবে দেশের আবহাওয়া, জানাল অধিদপ্তর

আরও পড়ুন

রাতের তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি, কেমন থাকবে দিনের আবহাওয়া

রাতের তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি, কেমন থাকবে দিনের আবহাওয়া

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার

তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার

স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি দিতে জরুরি নির্দেশনা

স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি দিতে জরুরি নির্দেশনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম