Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১১ নেতাকর্মী কারাগারে

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১১ নেতাকর্মী কারাগারে

Advertisement

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি), স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও বিভিন্ন থানা-পুলিশের দল।

শুক্রবার আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকালে নগরীর লক্ষ্মীপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল বের করা হয়। এ ঘটনায় রাজপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়। এ মামলায় সবাইকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— রাজশাহীর রায়পাড়া এলাকার মো. মাসুদ (৫৭), বড়বনগ্রাম কচুপাড়া এলাকার মুছা আহমদ খান মন্টু (৪০), বায়াপানপাড়া এলাকার রেজাউল ইসলাম (৬৬), ভোলাবাড়ি এলাকার সোবাহান ওরফে শুভ (৩০), গহমাবোন এলাকার মাসাদুল ইসলাম স্বপন (৫০), মোহনপুরের খাড়ইল এলাকার ইকবাল হোসেন (৫২), কেশরহাট পৌরসভার সাবেক মেয়র শহিদুজ্জামান (৫৫), তানোরের কামারগাঁ এলাকার রুবেল শেখ (৩৮) ও দমদমা এলাকার তারিফুর রহমান তোর (৩৮), রাজপাড়া থানার কেশবপুর ভেড়িপাড়া এলাকার ইদ্রিস আলম (৪২) এবং চন্দ্রিমা থানার শিরোইল কলোনি এলাকার সাব্বির শেখ ওরফে জাহাঙ্গীর (৩৪)।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে শহিদুজ্জামান মোহনপুর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইকবাল উপজেলা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতি। তাদের দুজনকে একটি বাসা থেকে পুলিশে সোপর্দ করেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।

এছাড়া মাসুদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক এবং রাজশাহী জেলা সড়ক পরিবহণ শাখার সভাপতি। মন্টু দলটির সাবেক ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের একান্ত সহকারী ছিলেন। ইদ্রিস মহানগর কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। অন্যরা সংগঠনটির সক্রিয় কর্মী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাবনা থেকে রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলে গিয়ে ধরা নেতা

পাবনা থেকে রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলে গিয়ে ধরা নেতা

বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার মামলায় গ্রেফতার ২

বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার মামলায় গ্রেফতার ২

গভীর রাতে গ্যারেজে ঢুকে আগুন, বাস পুড়ে ছাই

গভীর রাতে গ্যারেজে ঢুকে আগুন, বাস পুড়ে ছাই

নারায়ণগঞ্জে আধিপত্য নিয়ে আ.লীগ-বিএনপি সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

নারায়ণগঞ্জে আধিপত্য নিয়ে আ.লীগ-বিএনপি সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী

মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী

বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ আ.লীগ নেতাদের বিরুদ্ধে

বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ আ.লীগ নেতাদের বিরুদ্ধে

আরও পড়ুন

নারীদের হাত ধরে বদলে যাচ্ছে চরের জীবিকার মানচিত্র

নারীদের হাত ধরে বদলে যাচ্ছে চরের জীবিকার মানচিত্র

পাচারকালে হাঁসবাহী ট্রাক জব্দ

পাচারকালে হাঁসবাহী ট্রাক জব্দ

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১১ নেতাকর্মী কারাগারে

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১১ নেতাকর্মী কারাগারে

পাবনা থেকে রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলে গিয়ে ধরা নেতা

পাবনা থেকে রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলে গিয়ে ধরা নেতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম