বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার মামলায় গ্রেফতার ২
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম
বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার মামলায় গ্রেফতার ২
|
ফলো করুন |
|
|---|---|
নওগাঁর রাণীনগরে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলা সদর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—উপজেলার সদর ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ শেখ (৫২) এবং উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি মো. রাব্বী হোসেন (২৮)। দুজনই উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের বাসিন্দা।
রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মণ্ডল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার গভীর রাতে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির খানপুকুর বাজার দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার ২৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮০ জনকে আসামি করে থানায় একটি মামলা করা হয়।
তিনি আরও বলেন, ওই মামলার এজাহারনামীয় আসামি হিসেবে শুক্রবার সকালে অভিযান চালিয়ে আশরাফ শেখ ও রাব্বী হোসেনকে গ্রেফতার করা হয়। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
