Logo
Logo
×

Advertisement

জাতীয়

মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২২ পিএম

মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী

রাজশাহী খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে মেডিকেল কলেজ ও নার্সিং কলেজের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘সেন্টেনারি জুবিলি সেলিব্রেশন-২০২৬’ অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

Advertisement

রাজশাহী খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে মেডিকেল কলেজ ও নার্সিং কলেজ প্রতিষ্ঠার বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি আরও বলেন, মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার।

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় হাসপাতাল প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘সেন্টেনারি জুবিলি সেলিব্রেশন-২০২৬’ অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিজানুর রহমান মিনু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন ও জনগণের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে। এ লক্ষ্যে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আমি আশাবাদী, এই হাসপাতাল শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের অন্যতম একটি আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত হবে।

মানবসেবার মহান ব্রত নিয়ে খ্রিস্টিয়ান মিশন হাসপাতাল দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, সুনাম ও আস্থার সঙ্গে প্রতিষ্ঠানটি চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করছে। শতবর্ষের এ গৌরবময় পথচলা নিঃসন্দেহে প্রশংসনীয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, শত বছর ধরে খ্রিস্টিয়ান মিশন হাসপাতাল রাজশাহীসহ উত্তরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। ধর্ম, বর্ণ, শ্রেণি কিংবা আর্থিক অবস্থান নির্বিশেষে প্রতিটি মানুষের চিকিৎসাসেবা পাওয়ার অধিকার রয়েছে। অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের চিকিৎসাসেবায় প্রতিষ্ঠানটির ভূমিকা সত্যিই অনুকরণীয়।

চার্চ অব বাংলাদেশের ঢাকা ডায়োসিসের মডারেটর ও বিশপ এবং খ্রিস্টিয়ান মিশন হাসপাতালের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দ্য মোস্ট রেভারেন্ড স্যামুয়েল এস মানখিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

স্বাগত বক্তব্য দেন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ চাঁদ মণ্ডল। আরও বক্তব্য দেন রাসিকের সাবেক মেয়র ও বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বুলবুল।

অনুষ্ঠানে হাসপাতাল ও নার্সিং প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্স ও সুধীজন উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গভীর রাতে গ্যারেজে ঢুকে আগুন, বাস পুড়ে ছাই

গভীর রাতে গ্যারেজে ঢুকে আগুন, বাস পুড়ে ছাই

যেসব এলাকায় শুক্র ও শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় শুক্র ও শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না

স্বর্ণের বার বলে লোহা বিক্রি, গ্রেফতার ২

স্বর্ণের বার বলে লোহা বিক্রি, গ্রেফতার ২

৪১টি ‘স্বর্ণের বার’, পরীক্ষায় মিলল লোহা

৪১টি ‘স্বর্ণের বার’, পরীক্ষায় মিলল লোহা

বর্জ্য ব্যবস্থাপনায় ৫ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করল রাসিক

বর্জ্য ব্যবস্থাপনায় ৫ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করল রাসিক

নাশকতার চেষ্টার অভিযোগে ছাত্রলীগ কর্মী আটক

নাশকতার চেষ্টার অভিযোগে ছাত্রলীগ কর্মী আটক

আরও পড়ুন

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি নতুন রোগী ৬১৯

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি নতুন রোগী ৬১৯

৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী

মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী

কর্মী পাঠানোতে অনিয়ম হলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: প্রবাসীকল্যাণ মন্ত্রী

কর্মী পাঠানোতে অনিয়ম হলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: প্রবাসীকল্যাণ মন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম