Logo
Logo
×

Advertisement

জাতীয়

কর্মী পাঠানোতে অনিয়ম হলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: প্রবাসীকল্যাণ মন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

কর্মী পাঠানোতে অনিয়ম হলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত

Advertisement

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে ‘আনফিট’ কর্মীকে ‘ফিট’ দেখিয়ে পাঠানোর প্রমাণ মিললে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। এ ক্ষেত্রে এজেন্সির লাইসেন্সও বাতিল হতে পারে বলে জানান তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুরস্থ পুলিশ কনভেনশন সেন্টারে ‘জালালাবাদ এসোসিয়েশন’র ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জালালাবাদ এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির প্রতি প্রত্যাশা ব্যক্ত করে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থানে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। 

তিনি জানান, সম্পূর্ণ বিনা খরচে (জিরো কস্ট) গতকাল ১১২ জন কর্মী মালয়েশিয়ায় ডিএইচএল কোম্পানিতে গেছেন এবং আগামী ৯ তারিখে আরও একটি দল যাবে। বিদেশে অবস্থানরত প্রবাসীদের আইনি সহায়তা দিতে ‘ল ফার্ম’ গঠনের কাজ চলছে। এছাড়া, যুদ্ধসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে এবং বিএমইটি কার্ড থাকুক বা না থাকুক, প্রত্যেক নিহতের পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। 

প্রবাসীদের সেবা ও সমস্যা সমাধানের বিষয়ে মন্ত্রী বলেন, প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের প্রতি মাসে একটি করে সমন্বয় সভা করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রবাসীদের চিকিৎসাসেবায় অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে এবং সেখানে সার্বক্ষণিক চিকিৎসক দল নিয়োগের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় তিনি প্রবাসীদের উদ্দেশে যে দেশে অবস্থান করছেন, সে দেশের প্রচলিত আইন মেনে চলার অনুরোধ জানান।

বৃহত্তর সিলেটের অবকাঠামো, পর্যটন ও শিক্ষা উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, বাতিল হয়ে যাওয়া সিলেট-তামাবিল ৬ লেন সড়ক প্রকল্পটি পুনরায় চালু করা হয়েছে এবং জৈন্তাপুরকে ইতোমধ্যে পৌরসভায় উন্নীত করা হয়েছে। পর্যটন কেন্দ্র জাফলং ও তামাবিলে পর্যটকদের সুবিধার্থে আধুনিক রেস্টরুম ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আগামী জানুয়ারির মধ্যেই দৃশ্যমান হবে। এছাড়া, সিলেট-জাফলং রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই নিয়ে কাজ চলছে। পাশাপাশি অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সেজন্য শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান-এই দুই মন্ত্রণালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্নভাবে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু এবং হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাখাওয়াত হোসেন জীবন। এছাড়াও জালালাবাদ এসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা সরকারের

প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা সরকারের

মন্ত্রী পরিচয়ের বাইরেও সফল খামারি আরিফুল হক, স্বর্ণপদক দিলেন প্রধানমন্ত্রী

মন্ত্রী পরিচয়ের বাইরেও সফল খামারি আরিফুল হক, স্বর্ণপদক দিলেন প্রধানমন্ত্রী

সরকারি দলের হস্তক্ষেপ ছাড়া নতুন মজুরি, শনিবার থেকে কাজে ফেরার আহ্বান

সরকারি দলের হস্তক্ষেপ ছাড়া নতুন মজুরি, শনিবার থেকে কাজে ফেরার আহ্বান

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ, কোন গ্রেডে কত

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ, কোন গ্রেডে কত

নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি নির্ধারণ ও ১১ দফা কড়া নির্দেশনা

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি নির্ধারণ ও ১১ দফা কড়া নির্দেশনা

আরও পড়ুন

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি নতুন রোগী ৬১৯

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি নতুন রোগী ৬১৯

৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী

মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী

কর্মী পাঠানোতে অনিয়ম হলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: প্রবাসীকল্যাণ মন্ত্রী

কর্মী পাঠানোতে অনিয়ম হলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: প্রবাসীকল্যাণ মন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম