Logo
Logo
×

Advertisement

জাতীয়

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর সুপারিশ, কোন গ্রেডে কত?

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর সুপারিশ, কোন গ্রেডে কত?

ফাইল ছবি

Advertisement

দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে গ্রেডভিত্তিক নতুন মজুরি কাঠামো সুপারিশ করেছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন কাঠামো অনুযায়ী, পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আর সর্বোচ্চ গ্রেডের শ্রমিকদের মজুরি ২১ হাজার ৫০০ টাকা করার সুপারিশ করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে তৈরি পোশাকশ্রমিকদের চারটি গ্রেডের মজুরি নির্ধারণ করা হয়। এতে প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা এবং চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ২০২৩ সালে মজুরি বোর্ড নিম্নতম গ্রেডে বছরওয়ারি ১১ দশমিক ২৫ শতাংশ হারে মজুরি বৃদ্ধি করে ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করেছিল। ২০২৬ সালে নিম্নতম গ্রেডে বছরওয়ারি ১২ শতাংশ হারে মজুরি বৃদ্ধি করে ১৭ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। পর্যালোচনায় দেখা যায়, এর আগে বিভিন্ন সময়ে ঘোষিত বছরওয়ারি ন্যূনতম মজুরি বৃদ্ধির হারের তুলনায় ২০২৬ সালে সুপারিশ করা বৃদ্ধির হার বেশি।

তিনি বলেন, শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম ও ঘামের ওপর দাঁড়িয়ে আছে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। বর্তমান বাজার পরিস্থিতি, দ্রব্যমূল্য ও শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে মজুরি বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে, যাতে শ্রমিকরা সম্মান ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে শ্রম আইন সংশোধনসহ ইতিবাচক সংস্কার এনেছে। এর অংশ হিসেবে বেতন পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছরের পরিবর্তে তিন বছরে নিয়ে আসা হয়েছে। প্রতি তিন বছর পর মজুরি পর্যালোচনা ও পুনর্নির্ধারণের উদ্যোগ শ্রমিকদের আর্থিক সুরক্ষা দেবে এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে সহায়তা করবে।

শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার, ভালুকা ও চট্টগ্রামসহ সাতটি শিল্পঘন এলাকায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে টঙ্গীতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানান মন্ত্রী।

শিল্পখাতে স্বাভাবিক কর্মপরিবেশ ও উৎপাদনশীলতা বজায় রাখতে শ্রমিকদের নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মালিকপক্ষকে শ্রমিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে দেশের অর্থনীতির চাকা সচল রাখার অনুরোধ জানান।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ

শ্রমিকদের বিক্ষোভ, গাজীপুরে শতাধিক কারখানা বন্ধ ঘোষণা

শ্রমিকদের বিক্ষোভ, গাজীপুরে শতাধিক কারখানা বন্ধ ঘোষণা

মজুরি বাড়ানোর প্রস্তাব নিবন্ধন অধিদপ্তরের অস্থায়ী কর্মীদের

মজুরি বাড়ানোর প্রস্তাব নিবন্ধন অধিদপ্তরের অস্থায়ী কর্মীদের

গার্মেন্টস মালিকরা যত টাকা বেতন দিতে চান শ্রমিকদের

গার্মেন্টস মালিকরা যত টাকা বেতন দিতে চান শ্রমিকদের

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে চতুর্থ সভা আজ

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে চতুর্থ সভা আজ

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা চলছে

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা চলছে

আরও পড়ুন

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

ওভারটাইম বিল দিতে ঘুস, বেবিচকের প্রকল্পে দুদকের অভিযান

ওভারটাইম বিল দিতে ঘুস, বেবিচকের প্রকল্পে দুদকের অভিযান

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর সুপারিশ, কোন গ্রেডে কত?

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর সুপারিশ, কোন গ্রেডে কত?

নিজে ব্যবহারোপযোগী জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন: কতদিন পরপর নিতে হবে, খরচ কত?

নিজে ব্যবহারোপযোগী জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন: কতদিন পরপর নিতে হবে, খরচ কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম