Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শ্রমিকদের বিক্ষোভ, গাজীপুরে শতাধিক কারখানা বন্ধ ঘোষণা

Icon

যুগান্তর প্রতিবেদন, গাজীপুর

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পিএম

শ্রমিকদের বিক্ষোভ, গাজীপুরে শতাধিক কারখানা বন্ধ ঘোষণা

শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

Advertisement

শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের জেরে গাজীপুরে শতাধিক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর মধ্যে ৭০টি কারখানায় মঙ্গলবারের (২৪ নভেম্বর) জন্য সাধারণ ছুটি দেওয়া হয়েছে। এছাড়া ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ শুরু করেন। এ সময় কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোথাও টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এ খবরের পর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে ওই কারখানাসহ আশপাশের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর শ্রমিকরা মৌচাকের তেলিরচালা এলাকায় সড়ক অবরোধ করেন।

আরও পড়ুন
টঙ্গীতে পুলিশ বক্সে আগুন

এদিকে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় কয়েকটি শিল্পকারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ করেন। একই সময়ে বাঘের বাজারের নতুন বাজার এলাকায়ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বেলা পৌনে ১২টার দিকে ভোগরা বাইপাস ও চৌরাস্তা এলাকায় শ্রমিকরা ফের অবরোধ শুরু করেন। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শ্রমিক বিক্ষোভের কারণে আজ ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টঙ্গীতে পুলিশ বক্সে আগুন

টঙ্গীতে পুলিশ বক্সে আগুন

গার্মেন্টস মালিকরা যত টাকা বেতন দিতে চান শ্রমিকদের

গার্মেন্টস মালিকরা যত টাকা বেতন দিতে চান শ্রমিকদের

নামের ভুলে ১৮ বছর কারাবাস, অবশেষে মুক্ত ফরাজী

নামের ভুলে ১৮ বছর কারাবাস, অবশেষে মুক্ত ফরাজী

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে চতুর্থ সভা আজ

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে চতুর্থ সভা আজ

কালিয়াকৈরে ৪ নারী ছিনতাইকারী আটক

কালিয়াকৈরে ৪ নারী ছিনতাইকারী আটক

আরও পড়ুন

শ্রমিকদের বিক্ষোভ, গাজীপুরে শতাধিক কারখানা বন্ধ ঘোষণা

শ্রমিকদের বিক্ষোভ, গাজীপুরে শতাধিক কারখানা বন্ধ ঘোষণা

রাজশাহী শিক্ষা বোর্ড পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী

পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী

টঙ্গীতে পুলিশ বক্সে আগুন

টঙ্গীতে পুলিশ বক্সে আগুন

মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম