Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কালিয়াকৈরে ৪ নারী ছিনতাইকারী আটক

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পিএম

কালিয়াকৈরে ৪ নারী ছিনতাইকারী আটক

ছবি: সংগৃহীত

Advertisement

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৪ নারী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) সকালে হাসপাতালের জরুরি বিভাগ থেকে ছিনতাই করার সময় তাদের আটক করা হয়। ওই নারী ছিনতাইকারী হাসপাতালে ব্যস্ত রোগী ও স্বজনদের টার্গেট করে স্বর্ণালংকারসহ মালামাল ছিনতাই করে।

আটকৃত ওই চার নারী হলেন— মরিয়ম আক্তার (২২), আয়শা বেগম (৪০), ছায়মা বেগম (৪৫) ও জান্নাত খাতুন (২১)। চার নারী উপজেলার চন্দ্রা এলাকায় ভাড়া বাড়িতে থেকে থেকে বিভিন্ন সময় ছদ্মবেশে ছিনতাই করে আসছিল। 

হাসপাতাল কতৃপক্ষ ও পুলিশ জানায়, ওই নারী চক্রটি দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্নস্থানে ছদ্মবেশে নারীদের স্বর্ণের অলংকার, মোবাইল ফোন, টাকা ছিনতাই করে আসছিল। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ৪ নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে রোগী ও স্বজনদের ভীরের মাঝে এক নারীর গলার চেইন ও কানের দুল ছিনতাইরের চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা ও দায়িত্বরত আনসার সদস্যরা বিষয়টি টের পেয়ে ওই নারীদের আটক করে গণপিটুনি দেয়। পরে বিষয়টি পুলিশেকে জানালে দুপুরে ওই চার নারীকে হাসপাতাল থেকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়। তাদের বিরুদ্ধে এর আগেও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, চার নারী ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নৈরাজ্য প্রতিহত করতে টঙ্গীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মহড়া

নৈরাজ্য প্রতিহত করতে টঙ্গীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মহড়া

কাকডাকা ভোরে গাজীপুরে আ.লীগের মিছিল, নেতৃত্বে সাবেক উপজেলা চেয়ারম্যান

কাকডাকা ভোরে গাজীপুরে আ.লীগের মিছিল, নেতৃত্বে সাবেক উপজেলা চেয়ারম্যান

গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশের ছত্রভঙ্গ

গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশের ছত্রভঙ্গ

সেই তানিয়াকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

সেই তানিয়াকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

টঙ্গীতে বসতবাড়িতে আগুন, শিশুসহ তিনজন দগ্ধ

টঙ্গীতে বসতবাড়িতে আগুন, শিশুসহ তিনজন দগ্ধ

বাড়ির সামনে কাফনের কাপড়ে মোড়ানো পুতুল, এলাকায় আতঙ্ক

বাড়ির সামনে কাফনের কাপড়ে মোড়ানো পুতুল, এলাকায় আতঙ্ক

আরও পড়ুন

কালিয়াকৈরে ৪ নারী ছিনতাইকারী আটক

কালিয়াকৈরে ৪ নারী ছিনতাইকারী আটক

পুলিশের অভিযানে সাবেক দুই চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

পুলিশের অভিযানে সাবেক দুই চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

অভাবের সংসারেও নির্লোভ চানাচুর বিক্রেতা, ফিরিয়ে দিলেন ৩ ভরি স্বর্ণ

অভাবের সংসারেও নির্লোভ চানাচুর বিক্রেতা, ফিরিয়ে দিলেন ৩ ভরি স্বর্ণ

গাছ ফেলে ডাকাতি, অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব, অতঃপর...

গাছ ফেলে ডাকাতি, অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম