Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পুলিশের অভিযানে সাবেক দুই চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

Icon

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম

পুলিশের অভিযানে সাবেক দুই চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

ছবি: সংগৃহীত

Advertisement

নেত্রকোনার পূর্বধলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং আগিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানও রয়েছেন।

সরকার পতন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিকাল থেকে দিবাগত রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন— উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান চন্দন কুমার কুন্ডু রায় (৪৬), উপজেলা আওয়ামী লীগের সদস্য ও আগিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম রুবেল (৪৫), উপজেলা আওয়ামী লীগের সদস্য হারুন অর রশিদ (৪৭) এবং বিশকাকুনী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিক হাসান আল আমিন।

পুলিশ সূত্রে জানা গেছে, আশিক হাসান আল আমিনকে রোববার বিকালে গ্রেফতার করা হয়। তাকে পূর্বধলা থানার ২২ আগস্টের মামলা নম্বর ৩০-এ গ্রেফতার দেখানো হয়েছে। এ মামলাটিও বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় করা হয়েছে।

অন্যদিকে চন্দন কুমার কুন্ডু রায়, সিরাজুল ইসলাম ও হারুন অর রশিদকে রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে উপজেলার হোগলা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের পূর্বধলা থানার ৬ আগস্টের মামলা নম্বর ১০-এ গ্রেফতার দেখানো হয়েছে। এ মামলাটিও বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় করা হয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতার চারজনকে আজ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কে কোন ধর্মের তা বিবেচ্য নয়, আমরা সবাই বাংলাদেশি: ডেপুটি স্পিকার

কে কোন ধর্মের তা বিবেচ্য নয়, আমরা সবাই বাংলাদেশি: ডেপুটি স্পিকার

২০ টাকা টোল আদায়কে কেন্দ্র করে ধাক্কা, জুলাইযোদ্ধা নিহত

২০ টাকা টোল আদায়কে কেন্দ্র করে ধাক্কা, জুলাইযোদ্ধা নিহত

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার

কাদা নিয়ে বিরোধ, বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু

কাদা নিয়ে বিরোধ, বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক বিভাজন কাম্য নয়: ডেপুটি স্পিকার

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক বিভাজন কাম্য নয়: ডেপুটি স্পিকার

‘কেউ আশরাফ, কেউ আতরাফ নয়— সবার সমান অধিকার’

‘কেউ আশরাফ, কেউ আতরাফ নয়— সবার সমান অধিকার’

আরও পড়ুন

কালিয়াকৈরে ৪ নারী ছিনতাইকারী আটক

কালিয়াকৈরে ৪ নারী ছিনতাইকারী আটক

পুলিশের অভিযানে সাবেক দুই চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

পুলিশের অভিযানে সাবেক দুই চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

অভাবের সংসারেও নির্লোভ চানাচুর বিক্রেতা, ফিরিয়ে দিলেন ৩ ভরি স্বর্ণ

অভাবের সংসারেও নির্লোভ চানাচুর বিক্রেতা, ফিরিয়ে দিলেন ৩ ভরি স্বর্ণ

গাছ ফেলে ডাকাতি, অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব, অতঃপর...

গাছ ফেলে ডাকাতি, অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম