Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পিএম

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় নেত্রকোনার কলমাকান্দা মিনি স্টেডিয়াম মাঠে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

Advertisement

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই; মাদকের বিরুদ্ধে খেলাধুলাই প্রধান হাতিয়ার। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় নেত্রকোনার কলমাকান্দা মিনি স্টেডিয়াম মাঠে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, খেলায় কেউ বিজয়ী হবে, কেউ বিজিত হবে—কিন্তু আমরা সবাই এক। তরুণ প্রজন্মের প্রতি অনুরোধ, কেউ মাদকাসক্ত হয়ে জন্মগ্রহণ করে না; বন্ধুবান্ধব কিংবা আশপাশের মানুষের প্রভাবে অনেকে মাদকে জড়িয়ে পড়ে। মাদক মানুষকে ধ্বংস করে। তাই মাদক থেকে সবাইকে দূরে থাকতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। সবার অংশগ্রহণে কলমাকান্দাকে মাদকমুক্ত, নিরাপদ ও মানবিক উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আবদুল্লাহ আল মামুন।

টুর্নামেন্টের বালক বিভাগের ফাইনালে কলমাকান্দা সদর ইউনিয়ন ও বড়খাপন ইউনিয়ন এবং বালিকা বিভাগের ফাইনালে লেংগুরা ইউনিয়ন ও কৈলাটী ইউনিয়ন মুখোমুখি হয়। এতে বালক বিভাগে কলমাকান্দা সদর ইউনিয়ন এবং বালিকা বিভাগে লেংগুরা ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কাদা নিয়ে বিরোধ, বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু

কাদা নিয়ে বিরোধ, বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক বিভাজন কাম্য নয়: ডেপুটি স্পিকার

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক বিভাজন কাম্য নয়: ডেপুটি স্পিকার

‘কেউ আশরাফ, কেউ আতরাফ নয়— সবার সমান অধিকার’

‘কেউ আশরাফ, কেউ আতরাফ নয়— সবার সমান অধিকার’

নেত্রকোনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার

নেত্রকোনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার

হাজং সম্প্রদায়ের হারানো গৌরব পুনরুদ্ধারে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

হাজং সম্প্রদায়ের হারানো গৌরব পুনরুদ্ধারে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা নিক্ষেপ

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা নিক্ষেপ

আরও পড়ুন

হোমনা ও তিতাস উপজেলা জামায়াতের আমির নির্বাচিত

হোমনা ও তিতাস উপজেলা জামায়াতের আমির নির্বাচিত

চ্যাটজিপিটি ও ইউটিউব দেখে বাসায় ইয়াবার কারখানা বানান আকিব

চ্যাটজিপিটি ও ইউটিউব দেখে বাসায় ইয়াবার কারখানা বানান আকিব

বাদী জানেন না মামলার খবর, সাদা কাগজে সই নেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

বাদী জানেন না মামলার খবর, সাদা কাগজে সই নেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

রোহিঙ্গা ক্যাম্পের সামনে থেকে ১৩ গ্রেনেড ও ৭৬ রাউন্ড গুলি উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পের সামনে থেকে ১৩ গ্রেনেড ও ৭৬ রাউন্ড গুলি উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম