Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চ্যাটজিপিটি ও ইউটিউব দেখে বাসায় ইয়াবার কারখানা বানান আকিব

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম

চ্যাটজিপিটি ও ইউটিউব দেখে বাসায় ইয়াবার কারখানা বানান আকিব

চ্যাটজিপিটি ও ইউটিউব দেখে বাসায় ইয়াবার কারখানা বানান আকিব

Advertisement

চট্টগ্রামে বাসায় মেশিন বসিয়ে ইয়াবা তৈরির অভিযোগে তৌহিদুল আলম আকিব (১৯) নামের এক তরুণকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) রাতে হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের কুয়াইশ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির মেশিন ও বিভিন্ন উপকরণসহ তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, আকিব একসময় স্বর্ণের দোকানে কাজ করতেন। পরে চ্যাটজিপিটি ও ইউটিউব দেখে ইয়াবা বানানোর পদ্ধতি রপ্ত করেন।

গ্রেফতার আকিব পটিয়া উপজেলার কুলাগাঁও ইউনিয়নের মাজার গেট এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তবে তিনি মা-বাবার সঙ্গে হাটহাজারীর কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে দুটি ইয়াবা ট্যাবলেটসহ আকিবকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে কুয়াইশ এলাকার ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির মেশিনটি উদ্ধার করা হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে আকিব জানান, মাস কয়েক আগে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার এক ব্যক্তির কাছ থেকে ১ লাখ ৭০ হাজার টাকা দিয়ে তিনি মেশিনটি কেনেন। মেশিনের ডাইসটি বড় ধরনের ট্যাবলেট তৈরির উপযোগী হলেও তিনি তাতে ছোট আকারের ট্যাবলেট তৈরির ডাইস বসান। অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করার পর তিনি নজু মিয়া হাটে একটি স্বর্ণের দোকানে কাজ নেন এবং কয়েক বছর পর সেই চাকরি ছেড়ে দেন। এরপর কিছুদিন ধরে ময়দা, সুজি, রং, বেকিং সোডা ও মেনথল দিয়ে ইয়াবা বানানোর চেষ্টা করছিলেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনে আকিবের ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন থাকার তথ্য পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে মেশিনসহ ইয়াবা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। তিনি কত দিন ধরে এ কাজে সম্পৃক্ত এবং কোথাও কোনো ইয়াবা বিক্রি করেছেন কিনা—তা বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিয়োগ জালিয়াতি: রেলওয়ের সাবেক জিএমসহ দুজনের কারাদণ্ড

নিয়োগ জালিয়াতি: রেলওয়ের সাবেক জিএমসহ দুজনের কারাদণ্ড

৬ লাখ টাকায় সার্বিয়ার ভিসা, বিমানবন্দরে গেলে ধরা

৬ লাখ টাকায় সার্বিয়ার ভিসা, বিমানবন্দরে গেলে ধরা

পটিয়ায় এক মাসেও কোনো অভিযোগ পড়েনি বাক্সগুলোতে

পটিয়ায় এক মাসেও কোনো অভিযোগ পড়েনি বাক্সগুলোতে

ডেঙ্গুতে চট্টগ্রামে মৃতের সংখ্যা বেড়ে ৪৭

ডেঙ্গুতে চট্টগ্রামে মৃতের সংখ্যা বেড়ে ৪৭

চট্টগ্রামের ৭০ আদালতে ৩ শতাধিক উমেদার!

চট্টগ্রামের ৭০ আদালতে ৩ শতাধিক উমেদার!

ফটিকছড়িতে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের হামলা

ফটিকছড়িতে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের হামলা

আরও পড়ুন

বাড়ির সামনে কাফনের কাপড়ে মোড়ানো পুতুল, এলাকায় আতঙ্ক

বাড়ির সামনে কাফনের কাপড়ে মোড়ানো পুতুল, এলাকায় আতঙ্ক

ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরার পথে ডেঙ্গু জ্বরে নারী কনস্টেবলের মৃত্যু

ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরার পথে ডেঙ্গু জ্বরে নারী কনস্টেবলের মৃত্যু

নাশকতার প্রতিবাদে যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নাশকতার প্রতিবাদে যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

হোমনা ও তিতাস উপজেলা জামায়াতের আমির নির্বাচিত

হোমনা ও তিতাস উপজেলা জামায়াতের আমির নির্বাচিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম