Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ডেঙ্গুতে চট্টগ্রামে মৃতের সংখ্যা বেড়ে ৪৭

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৬:০১ পিএম

ডেঙ্গুতে চট্টগ্রামে মৃতের সংখ্যা বেড়ে ৪৭

প্রতীকী ছবি

Advertisement

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোহাম্মদ ইসমাইল নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এতে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২১ নভেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ ইসমাইল মারা যান।

মৃত মোহাম্মদ ইসমাইল (৪২) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের অলি আহমদ বাড়ির মৃত আজম আলীর ছেলে। তিনি নগরীর আন্দরকিল্লা এলাকায় ব্যবসা করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মোহাম্মদ ইসমাইলের স্ত্রী শাহনাজ পারভীন জানান, দুই সপ্তাহ আগে তিনি জ্বরে আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করালে তার ডেঙ্গু শনাক্ত হয়। বাসায় চিকিৎসা নেওয়ার পর তিনি প্রায় সুস্থ হয়ে উঠেছিলেন। তবে শনিবার দুপুর ২টার দিকে হঠাৎ তীব্র পেটব্যথা শুরু হলে দ্রুত তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, রোববার (২২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও ২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় মোট ৮ হাজার ৪৩৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হলেন। এর মধ্যে বর্তমানে ১৬২ জন চিকিৎসাধীন আছেন এবং বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৭ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে ১০ জন পুরুষ, ২৫ জন নারী এবং ১২ জন শিশু রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু

চলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু

চট্টগ্রামের ৭০ আদালতে ৩ শতাধিক উমেদার!

চট্টগ্রামের ৭০ আদালতে ৩ শতাধিক উমেদার!

ফটিকছড়িতে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের হামলা

ফটিকছড়িতে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের হামলা

স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্রবাহিনী অগ্রণী ভূমিকা রাখবে: অর্থমন্ত্রী

স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্রবাহিনী অগ্রণী ভূমিকা রাখবে: অর্থমন্ত্রী

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবক খুন, গ্রেফতার ১

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবক খুন, গ্রেফতার ১

জ্বর হলেই ওষুধ নয়, ডেঙ্গু-ম্যালেরিয়া শনাক্তে যেসব লক্ষণে সতর্ক হবেন

জ্বর হলেই ওষুধ নয়, ডেঙ্গু-ম্যালেরিয়া শনাক্তে যেসব লক্ষণে সতর্ক হবেন

আরও পড়ুন

আ.লীগের চরিত্র ব্যতীত বিশ্বের সবকিছু পরিবর্তনশীল: খন্দকার মারুফ

আ.লীগের চরিত্র ব্যতীত বিশ্বের সবকিছু পরিবর্তনশীল: খন্দকার মারুফ

চাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত

চাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত

টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পুলিশ ধরতে গেলে জানালা ভেঙে পালান নারী

টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পুলিশ ধরতে গেলে জানালা ভেঙে পালান নারী

সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে থাপ্পড়

সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে থাপ্পড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম