Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে থাপ্পড়

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম

সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে থাপ্পড়

সাটুরিয়ার দরগ্রাম বাজারে সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকরা। ছবি: যুগান্তর

Advertisement

মানিকগঞ্জের সাটুরিয়ায় চাহিদার তুলনায় সার সরবরাহ কম থাকায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও সার পাননি অনেক কৃষক। এ নিয়ে ক্ষোভের একপর্যায়ে দায়িত্ব পালনরত এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে থাপ্পড় মারার ঘটনা ঘটেছে।

রোববার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দরগ্রাম ইউনিয়নের দরগ্রাম বাজারে বাবুল ট্রেডার্স নামের একটি সার বিক্রির দোকানে এ ঘটনা ঘটে। 

লাঞ্ছিত হওয়া ওই কর্মকর্তার নাম মো. আরিফুল ইসলাম। তিনি ওই এলাকায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে দরগ্রাম বাজারের বাবুল ট্রেডার্সে কৃষকদের মধ্যে সার বিতরণ শুরু হয়। তবে বরাদ্দ করা সারের তুলনায় কৃষকদের উপস্থিতি ছিল অনেক বেশি। ফলে লাইনে অপেক্ষমাণ সব কৃষককে সার দেওয়ার আগেই মজুত শেষ হয়ে যায়। এ সময় সার শেষ হওয়ার বিষয়টি উপস্থিত কৃষকদের জানালে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকা কয়েকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে ক্ষুব্ধ কয়েকজন কৃষক উত্তেজিত হয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলামকে থাপ্পড় মারেন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম। পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

বিষয়টি নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম জানান, উদ্ভূত পরিস্থিতিতে কৃষকদের অতিরিক্ত সারের চাহিদা মেটাতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির রেজুলেশনের মাধ্যমে অতিরিক্ত সারের চাহিদা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির কাছে পাঠানো হয়েছে। মাসিক বরাদ্দের বাইরে অতিরিক্ত সার পাওয়া গেলে যেসব ইউনিয়নে চাহিদা বেশি, সেসব ইউনিয়নে তা বণ্টন করা হবে।

তিনি আরও জানান, কৃষকদের সুবিধার্থে আগামী মাসের সার আগাম উত্তোলনের বিষয়েও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মানিকগঞ্জের উপ-পরিচালককে অবহিত করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্বামীর জুয়ায় আসক্তি, স্ত্রী পরকীয়ায়, অতঃপর...

স্বামীর জুয়ায় আসক্তি, স্ত্রী পরকীয়ায়, অতঃপর...

মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন

মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন

মানিকগঞ্জে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

মানিকগঞ্জে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

মানিকগঞ্জে খাল থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

মানিকগঞ্জে খাল থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

পার্ক শুধু বিনোদন নয়, শিশুদের মানসিক বিকাশের কেন্দ্র: খাদ্যমন্ত্রী

পার্ক শুধু বিনোদন নয়, শিশুদের মানসিক বিকাশের কেন্দ্র: খাদ্যমন্ত্রী

কোথাও সারের সংকট নেই, কৃষকদের ‘আতঙ্কই’ দায়ী: কৃষি সচিব

কোথাও সারের সংকট নেই, কৃষকদের ‘আতঙ্কই’ দায়ী: কৃষি সচিব

আরও পড়ুন

চাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত

চাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত

টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পুলিশ ধরতে গেলে জানালা ভেঙে পালান নারী

টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পুলিশ ধরতে গেলে জানালা ভেঙে পালান নারী

সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে থাপ্পড়

সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে থাপ্পড়

মা ও ছেলেকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

মা ও ছেলেকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম