Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মানিকগঞ্জে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম

মানিকগঞ্জে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

ফাইল ছবি

Advertisement

মানিকগঞ্জের দৌলতপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের উপজেলা শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায়  ব্যাংকের কোনো আর্থিক বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়নি।

শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে ব্যাংক ভবনের পূর্ব পাশে আগুন দেখতে পান নিরাপত্তাকর্মী। পরে শাখা ব্যবস্থাপক ও নিরাপত্তাকর্মীর তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১২টার দিকে দৈনন্দিন কার্যক্রম শেষে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা দরজা-জানালা তালাবদ্ধ করে চলে যান। এ সময় শাখা ব্যবস্থাপক মো. শাহনুর আলম ব্যাংক ভবনের দ্বিতীয় তলায় বিশ্রামে ছিলেন। আর নিরাপত্তাকর্মী মো. কুদ্দুস মিয়া নিচতলায় পাহারার দায়িত্বে ছিলেন। 

রাত ২টা ৫০ মিনিটের দিকে ব্যাংক ভবনের পূর্ব পাশে আগুন দেখতে পান নিরাপত্তাকর্মী কুদ্দুস মিয়া। তিনি দ্রুত শাখা ব্যবস্থাপককে ডেকে নিচে নিয়ে আসেন। পরে দুজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়। 

অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ এ ঘটনায় মামলা করেনি। তবে ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে শাখা ব্যবস্থাপকের আবেদনের পরিপ্রেক্ষিতে দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে ব্যাংক সূত্রে দাবি করা হয়েছে। 

তবে জিডি করার বিষয়টি অস্বীকার করেছেন দৌলতপুর থানার ওসি স্বপন কুমার সরকার। তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ডের কোনো ঘটনা তার জানা নেই।

তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দৌলতপুর থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ, গ্রেফতার ৩

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ, গ্রেফতার ৩

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আটক ২

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আটক ২

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর-অগ্নিসংযোগ

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর-অগ্নিসংযোগ

কালিগঞ্জ বিএনপির কার্যালয় পুড়ে ছাই

কালিগঞ্জ বিএনপির কার্যালয় পুড়ে ছাই

ইরাকে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন, ৪ জনের প্রাণহানি

ইরাকে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন, ৪ জনের প্রাণহানি

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা নিক্ষেপ

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা নিক্ষেপ

আরও পড়ুন

ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন

ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন

মানিকগঞ্জে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

মানিকগঞ্জে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আবদুল আউয়াল মিন্টু

অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আবদুল আউয়াল মিন্টু

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত করে তা সমাধান করা হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত করে তা সমাধান করা হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম