Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ, গ্রেফতার ৩

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পিএম

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ, গ্রেফতার ৩

ফাইল ছবি

Advertisement

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে এ ঘটনায় ব্যাংকের এরিয়া ম্যানেজার পিংকু চাকমা বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। 

পুলিশ একই দিন রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত একজন ও সিসিটিভি ফুটেজ দেখে অপর দুজনকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন, সিফাত (১৮), মারুফ (২১) ও মহিন উদ্দিন বাদশা (৩৬)।

এর আগে একই দিন বিকাল পৌনে ৩টার দিকে উপজেলার চৌমুহনী পূর্ব বাজারের নাপিতের পোল এলাকায় মিছিল ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজের পর বেগমগঞ্জ উপজেলা যুবলীগের সংগঠক নাজমুল শিহাবের ব্যানারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের একদল নেতাকর্মী চৌমুহনী পূর্ব বাজারের কাছারি বাড়ি মসজিদের সামনে প্ল্যাকার্ড হাতে জড়ো হন। পরে তারা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি বড় পোল হয়ে নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করে গ্রামীণ ব্যাংকের শাখার সামনে গিয়ে অবস্থান নেয়। 

এ সময় মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ব্যাংক কার্যালয়ের সামনের দরজা ও ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পাশাপাশি কার্যালয়ের দুটি জানালার কাচ ভাঙচুর করেন তারা। 

প্রায় পাঁচ মিনিট সেখানে অবস্থানের পর হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে ব্যাংকের ভেতরে থাকা কর্মচারীরা বের হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মাহাবুল কবির বলেন, পুলিশ তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পেট্রোল বোমাসহ বিভিন্ন ধরনের আলামত জব্দ করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে গ্রেফতারদের নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ওই মিছিলটিতে ৩০ জনের মতো অংশ নিয়েছে। তাদের মধ্যে এখন পর্যন্ত অন্তত ১৮ জনের নাম-পরিচয় শনাক্ত করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আটক ২

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আটক ২

চুনারুঘাটে তাঁতী লীগ নেতা গ্রেফতার

চুনারুঘাটে তাঁতী লীগ নেতা গ্রেফতার

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর-অগ্নিসংযোগ

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর-অগ্নিসংযোগ

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবক খুন, গ্রেফতার ১

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবক খুন, গ্রেফতার ১

কুমিল্লায় আ.লীগের নেতাকর্মীসহ গ্রেফতার ২০৭

কুমিল্লায় আ.লীগের নেতাকর্মীসহ গ্রেফতার ২০৭

কালিগঞ্জ বিএনপির কার্যালয় পুড়ে ছাই

কালিগঞ্জ বিএনপির কার্যালয় পুড়ে ছাই

আরও পড়ুন

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ, গ্রেফতার ৩

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ, গ্রেফতার ৩

‘আল্লাহ আমাকে হাজার কোটি টাকার মালিক করে মিমকে জীবনসঙ্গী করে দিন’

‘আল্লাহ আমাকে হাজার কোটি টাকার মালিক করে মিমকে জীবনসঙ্গী করে দিন’

‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’

‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’

হাসিনাকে দেশে ফেরানোর একমাত্র পথ বাতলালেন শিশির মনির

হাসিনাকে দেশে ফেরানোর একমাত্র পথ বাতলালেন শিশির মনির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম