পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আটক ২
সিলেট ব্যুরো
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের পারিবারিক বাসার প্রধান ফটকের সামনে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে তাদের আটক করার পর থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনার সঙ্গে তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় অবস্থিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকে কে বা কারা আগুন দেয়। ওই বাসায় প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের সদস্যরা বসবাস করেন এবং প্রতিমন্ত্রী সিলেটে এলে সেখানেই অবস্থান করেন।

-6b0189837a0c3.jpg)