Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দুবলার চরে বৃষ্টির তাণ্ডব, শুঁটকি নষ্ট হয়ে পথে বসার শঙ্কায় জেলেরা

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৭:০০ পিএম

দুবলার চরে বৃষ্টির তাণ্ডব, শুঁটকি নষ্ট হয়ে পথে বসার শঙ্কায় জেলেরা

চার দিনের একটানা ভারী বৃষ্টিতে জেলেদের মাচায় শুঁটকি করার জন্য রাখা বিপুল পরিমাণ কাঁচা মাছ ভিজে নষ্ট হচ্ছে।

Advertisement

দেশের সবচেয়ে বড় শুঁটকি উৎপাদন কেন্দ্র সুন্দরবনের দুবলার চরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গত চার দিনের ভারী বৃষ্টিতে চাতালে শুকাতে দেওয়া জেলেদের কয়েক কোটি টাকার মাছ নষ্ট হয়ে গেছে। একই সঙ্গে সাগরে মাছ ধরতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন হাজার হাজার জেলে।

সাগর উত্তাল ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ায় সুন্দরবনের দুবলার চারটি চরের অস্থায়ী জেলে পল্লীর প্রায় ১০ হাজার জেলে মাছ ধরা বন্ধ রেখেছেন। তারা নৌকা ও ট্রলার নিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) সুন্দরবনের দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর কারণে চার দিন ধরে সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে একটানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। এ চার দিনে মাচায় শুকাতে দেওয়া জেলেদের কয়েক কোটি টাকার মাছ বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে। এ সময়ে বৈরী আবহাওয়ার কারণে জেলেরা সাগরে মাছ ধরতে না পারায় আরও কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

সুন্দরবনের আলোরকোল শুঁটকি পল্লীর রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী জানান, চার দিনের একটানা ভারী বৃষ্টিতে জেলেদের মাচায় শুঁটকি করার জন্য রাখা বিপুল পরিমাণ কাঁচা মাছ ভিজে নষ্ট হয়েছে। বৃষ্টিতে কয়েক কোটি টাকার মাছ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

দুবলার নারিকেলবাড়িয়া চর থেকে শুঁটকি মহাজন আসলাম হোসেন এবং শেলারচর থেকে মহাজন আরিফ হোসেন মিঠু জানান, সাগরে ঘূর্ণিঝড়ের প্রভাবে জেলেদের অবস্থা খুবই খারাপ। তারা সাগরে মাছ ধরতে পারছেন না। ব্যাপক বৃষ্টিতে বিপুল পরিমাণ মাছ ভিজে ও ভেসে গিয়ে নষ্ট হয়েছে। জেলেসহ তারা সবাই ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ওসি মো. খলিলুর রহমান জানান, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল সাগরে বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে। সাগরে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে। দুবলার চরাঞ্চলেও ব্যাপক বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল থাকায় মাছ ধরা বন্ধ রেখে বুধবার থেকে ১০ হাজারের বেশি জেলে সুন্দরবনের বিভিন্ন খালে নৌকা ও ট্রলার নিয়ে নিরাপদ আশ্রয় নিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অসময়ের বৃষ্টিতে ভিজছে আমন ধান, লোকসানের শঙ্কায় কৃষক

অসময়ের বৃষ্টিতে ভিজছে আমন ধান, লোকসানের শঙ্কায় কৃষক

‘আকভানের’ প্রভাবে সাগর উত্তাল, কোটি টাকার শুঁটকি নষ্টের আশঙ্কা

‘আকভানের’ প্রভাবে সাগর উত্তাল, কোটি টাকার শুঁটকি নষ্টের আশঙ্কা

ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে নিম্নআয়ের মানুষ

ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে নিম্নআয়ের মানুষ

বাগেরহাটে পেট্রল বোমার আগুনে পুড়ল বিএনপি কার্যালয়

বাগেরহাটে পেট্রল বোমার আগুনে পুড়ল বিএনপি কার্যালয়

বাগেরহাট থেকে দূরপাল্লার বাস বন্ধ, জেলাজুড়ে বিচ্ছিন্ন সহিংসতা

বাগেরহাট থেকে দূরপাল্লার বাস বন্ধ, জেলাজুড়ে বিচ্ছিন্ন সহিংসতা

বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে

বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে

আরও পড়ুন

হাসিনাকে দেশে ফেরানোর একমাত্র পথ বাতলালেন শিশির মনির

হাসিনাকে দেশে ফেরানোর একমাত্র পথ বাতলালেন শিশির মনির

দুবলার চরে বৃষ্টির তাণ্ডব, শুঁটকি নষ্ট হয়ে পথে বসার শঙ্কায় জেলেরা

দুবলার চরে বৃষ্টির তাণ্ডব, শুঁটকি নষ্ট হয়ে পথে বসার শঙ্কায় জেলেরা

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আটক ২

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আটক ২

দেশের বাইরে আমাদের কোনো ঠিকানা নেই: মীর শাহে আলম

দেশের বাইরে আমাদের কোনো ঠিকানা নেই: মীর শাহে আলম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম