Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কালিগঞ্জ বিএনপির কার্যালয় পুড়ে ছাই

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পিএম

কালিগঞ্জ বিএনপির কার্যালয় পুড়ে ছাই

ছবি: যুগান্তর

Advertisement

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে বিএনপির কার্যালয়ে পেট্রোল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে আগুন লেগে কার্যালয়টি পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ে থাকা আসবাবপত্র পুড়ে গেছে।

এ ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় ছাত্রদল কর্মী শাকিল খান বলেন, রাত ২টার দিকে বারবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিএনপির কার্যালয়ে আগুন দেখতে পান এক নারী। এরপর তার চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু মুহূর্তেই আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় কার্যালয়ে থাকা টেলিভিশন, ফ্যান, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি বলেন, বৈরী আবহাওয়ার মধ্যে সন্ত্রাসীরা উপজেলার হাসিলবাগ গ্রামের কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়েছে। এতে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আওয়ামী লীগের বিরুদ্ধে অচিরেই কালীগঞ্জে ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে বিএনপি।

কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী বলেন, উপজেলার হাসিলবাগ গ্রামে কে বা কারা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে। খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরাকে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন, ৪ জনের প্রাণহানি

ইরাকে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন, ৪ জনের প্রাণহানি

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা নিক্ষেপ

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা নিক্ষেপ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি

‘বিএনপি জাতীয় ঐক্য চাইলে আগে নিজেদের ভুল স্বীকার করতে হবে’

‘বিএনপি জাতীয় ঐক্য চাইলে আগে নিজেদের ভুল স্বীকার করতে হবে’

নড়াইলে সাবেক এমপিসহ ৫০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগের অভিযোগ

নড়াইলে সাবেক এমপিসহ ৫০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগের অভিযোগ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা হামলার নিন্দা রিজভীর

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা হামলার নিন্দা রিজভীর

আরও পড়ুন

কালিগঞ্জ বিএনপির কার্যালয় পুড়ে ছাই

কালিগঞ্জ বিএনপির কার্যালয় পুড়ে ছাই

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নয়ন গ্রেফতার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নয়ন গ্রেফতার

‘হাসিনাকেও আমরা মাফ করব না’

‘হাসিনাকেও আমরা মাফ করব না’

মধ্যাহ্নবিরতি পর্যন্ত পাগলা মসজিদের দানবক্সে মিলেছে ১০ কোটি টাকা

মধ্যাহ্নবিরতি পর্যন্ত পাগলা মসজিদের দানবক্সে মিলেছে ১০ কোটি টাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম