Logo
Logo
×

Advertisement

বিএনপি

‘হাসিনাকেও আমরা মাফ করব না’

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০২:১৮ পিএম

‘হাসিনাকেও আমরা মাফ করব না’

শেখ হাসিনা। ফাইল ছবি

Advertisement

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী ও মুজাহিদের মতো শেখ হাসিনারও ফাঁসি হবে। তাকেও আমরা মাফ করব না

শুক্রবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে টেকনাফ পৌর শহরে বিএনপির কার্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, হাসিনার বিরুদ্ধে ১ হাজার ৯০০টি মামলা রয়েছে। এসব মামলার রায় বাস্তবায়ন করতে হবে। 

তিনি বলেন, মতিউর রহমান নিজামীর যা হয়েছে, তাকে মাফ করতে পারেনি। শেখ হাসিনাকেও মাফ করতে দেব না। মতিউর রহমান নিজামীর গলায় যেভাবে ফাঁসি ঝুলেছে, সেভাবে শেখ হাসিনার গলায় ফাঁসি হবে।

জামায়াতে ইসলামীর নেতাদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মাওলানা মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী ও মুজাহিদসহ বিভিন্ন নেতার বিরুদ্ধে মামলা করে সাজা কার্যকর করা হয়েছে। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও মিথ্যা মামলায় ১০ বছরের সাজা দেওয়া হয়েছিল।

এমপি শাহজাহান বলেন, অসুস্থ অবস্থায় চিকিৎসার সুযোগ না পেয়ে কারাগারে ধুঁকে ধুঁকে মারা যান খালেদা জিয়া। 

অতীতে রাজনৈতিক নেতাদের বিচারের প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, শেখ হাসিনা কেন বিচারের বাইরে থাকবেন?

টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার প্রসঙ্গ টেনে সংসদ সদস্য বলেন, একরাম আওয়ামী লীগ করতেন। তাহলে তাকে কেন হত্যা করা হয়েছিল? তার হত্যার জবাব কে দেবে? শেখ হাসিনা ও আবদুর রহমান বদিসহ সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনতে হবে। অতীতে বিনা বিচারে মানুষ হত্যা, গুম, নির্যাতন ও ক্রসফায়ারের ঘটনাগুলোরও বিচার দাবি করেন তিনি।

শাহজাহান চৌধুরী বলেন, আমার অভিজ্ঞতায় বলে, বাংলাদেশের মানুষ অন্য কাউকে মাফ করলেও শেখ হাসিনাকে মাফ করবে না। শেখ হাসিনার বিচারের রায় মানুষ দেখে যাবে। জুলাই আন্দোলনে দুই হাজার মানুষ হত্যার অভিযোগ তুলে তিনি এসব ঘটনার বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। এ সময় মেজর সিনহা হত্যার প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

টেকনাফের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাহজাহান চৌধুরী বলেন, অবৈধ অস্ত্র, মাদক ব্যবসা ও মানব পাচার বন্ধ করতে হবে। যারা এসব অপরাধের সঙ্গে জড়িত, তাদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে আরও কঠোর হতে হবে।

তিনি বলেন, টেকনাফে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় করে অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে। মানুষকে জিম্মিদশা থেকে মুক্ত করতে এবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

টেকনাফের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সংসদ সদস্য বলেন, বর্ষা শেষ হয়েছে, এখন উন্নয়নের জোয়ার বইবে। টেকনাফ স্থলবন্দরকে সুন্দরভাবে পরিচালনা এবং আরও একটি বন্দর প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। ব্যবসা-বাণিজ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার কথাও বলেন তিনি।

সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ভুল করলে তার চরম মাশুল দিতে হবে। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, একটা ঘর জ্বললে দশটা ঘর জ্বলবে। কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে টেকনাফ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাগলা মসজিদের দানবাক্সে হাসিনার নামে ‘চিরকুট’, যা লেখা আছে

পাগলা মসজিদের দানবাক্সে হাসিনার নামে ‘চিরকুট’, যা লেখা আছে

শেখ হাসিনার পাসপোর্টে ও হাইকমিশনারের কাছে চিঠির স্বাক্ষরের মিল নেই: রাশেদ খান

শেখ হাসিনার পাসপোর্টে ও হাইকমিশনারের কাছে চিঠির স্বাক্ষরের মিল নেই: রাশেদ খান

হাইকমিশনে পাঠানো হাসিনার চিঠির স্বাক্ষর জাল, যেভাবে ধরা পড়ল

হাইকমিশনে পাঠানো হাসিনার চিঠির স্বাক্ষর জাল, যেভাবে ধরা পড়ল

‘জাল স্বাক্ষর’ ব্যবহার করে হাসিনার পাসপোর্ট-এনআইডির জন্য চিঠি

‘জাল স্বাক্ষর’ ব্যবহার করে হাসিনার পাসপোর্ট-এনআইডির জন্য চিঠি

এবার শেখ হাসিনার স্বাক্ষর নিয়ে হাইকমিশনে ফের চিঠি আইনজীবীর

এবার শেখ হাসিনার স্বাক্ষর নিয়ে হাইকমিশনে ফের চিঠি আইনজীবীর

‘আওয়ামী লীগ কি ফিরতে পারবে’, যা বলছেন রাজনৈতিক-বিশ্লেষকরা

‘আওয়ামী লীগ কি ফিরতে পারবে’, যা বলছেন রাজনৈতিক-বিশ্লেষকরা

আরও পড়ুন

‘হাসিনাকেও আমরা মাফ করব না’

‘হাসিনাকেও আমরা মাফ করব না’

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা হামলার নিন্দা রিজভীর

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা হামলার নিন্দা রিজভীর

পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই: রিজভী

পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই: রিজভী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম