Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

Icon

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০১:৫১ পিএম

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

ছবি: সংগৃহীত

Advertisement

নেত্রকোনার দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের বিরিশিরি শাখার ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক আনসার সদস্য আহত হয়েছেন।  

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১টা ৩৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে ব্যাংক ভবনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও আগুন নেভাতে গিয়ে এক আনসার সদস্যের হাতের একটি আঙুল কিছুটা পুড়ে গেছে।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌছায় দুর্গাপুর থানা পুলিশ। শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

জানা গেছে, শুক্রবার রাত ১টা ৩০ মিনিট থেকে ১টা ৩৪ মিনিটের মধ্যে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি ব্যাংকের মূল ফটকের বাইরে থেকে ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। বোমাটি অফিস ভবনের সামনের খোলা জায়গায় পড়ে বিস্ফোরিত হলে সেখানে আগুন ধরে যায়। এ সময় আগুন দেখতে পেয়ে দায়িত্বরত আনসার সদস্য ও ব্যাংকের কর্মীরা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে অফিস ভবনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে আগুন নেভাতে গিয়ে এক আনসার সদস্যের হাতের একটি আঙুল কিছুটা পুড়ে যায়। পরে রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

গ্রামীণ ব্যাংকের বিরিশিরি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শামসুল হক জানান, ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দুই ব্যক্তিকে দেখা গেছে। ফুটেজটি প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় যাওয়ার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরাকে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন, ৪ জনের প্রাণহানি

ইরাকে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন, ৪ জনের প্রাণহানি

নড়াইলে সাবেক এমপিসহ ৫০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগের অভিযোগ

নড়াইলে সাবেক এমপিসহ ৫০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগের অভিযোগ

নারায়ণগঞ্জে গ্যাস থেকে আগুন, দগ্ধ ৩

নারায়ণগঞ্জে গ্যাস থেকে আগুন, দগ্ধ ৩

মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় যা বলল জামায়াত

মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় যা বলল জামায়াত

নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে রাতভর মাঠে ছিলেন এমপি হিলালী

নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে রাতভর মাঠে ছিলেন এমপি হিলালী

বাগেরহাটে পেট্রল বোমার আগুনে পুড়ল বিএনপি কার্যালয়

বাগেরহাটে পেট্রল বোমার আগুনে পুড়ল বিএনপি কার্যালয়

আরও পড়ুন

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

পাগলা মসজিদের দানবাক্সে হাসিনার নামে ‘চিরকুট’, যা লেখা আছে

পাগলা মসজিদের দানবাক্সে হাসিনার নামে ‘চিরকুট’, যা লেখা আছে

নড়াইলে সাবেক এমপিসহ ৫০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগের অভিযোগ

নড়াইলে সাবেক এমপিসহ ৫০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগের অভিযোগ

গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব

গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম