Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নারায়ণগঞ্জে গ্যাস থেকে আগুন, দগ্ধ ৩

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:১৮ পিএম

নারায়ণগঞ্জে গ্যাস থেকে আগুন, দগ্ধ ৩

ছবি: সংগৃহীত

Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট আগুনে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন। 

শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন- শাহিন, তার স্ত্রী লিমা পারভীন এবং তাদের এক আত্মীয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্ল্যাটের দরজা-জানালা সব বন্ধ ছিল। হঠাৎ বিকট শব্দ হয়ে আগুন লেগে যায়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ধারণা করা হচ্ছে, লিকেজ কিংবা গ্যাসের চাবি চালু থাকার কারণে চুলা থেকে গ্যাস নির্গত হয়ে পুরো ঘরে ভাসতে থাকে। সারা ঘর গ্যাসে ভরে ছিল। ভোরে রান্নার জন্য কেউ দিয়াশলাই বা আগুন জ্বালালে মুহূর্তের মধ্যে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ঘরের দরজা-জানালা ও আসবাবপত্র লণ্ডভণ্ড হয়ে যায়। আগুনে পুড়ে যায় একই পরিবারের তিন সদস্য।

পরে আশপাশের লোকজন এসে আগুন নেভায়। দগ্ধদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের তিনজনকেই ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের সবার শরীর ও মুখমণ্ডল পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী এক প্রতিবেশী জানান, দুর্ঘটনার পর ওই বাসায় গিয়ে গ্যাসের চুলার চাবি চালু পেয়েছেন তিনি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল আল আরেফিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইনের রাইজারের সুইচ খোলা থাকলেও রাতে গ্যাস সরবরাহ ছিল না। পরে হঠাৎ গ্যাস সরবরাহ শুরু হলে বন্ধ দরজা-জানালার কারণে তা ফ্ল্যাটের ভেতরে জমে যায়। সকালে চুলায় আগুন জ্বালাতে গেলে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাশকতায় কিছু ব্যবসায়ী অর্থের জোগান দিচ্ছেন: টিপু

নাশকতায় কিছু ব্যবসায়ী অর্থের জোগান দিচ্ছেন: টিপু

মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় যা বলল জামায়াত

মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় যা বলল জামায়াত

নারায়ণগঞ্জে পুকুর থেকে কুমির উদ্ধার

নারায়ণগঞ্জে পুকুর থেকে কুমির উদ্ধার

বাগেরহাটে পেট্রল বোমার আগুনে পুড়ল বিএনপি কার্যালয়

বাগেরহাটে পেট্রল বোমার আগুনে পুড়ল বিএনপি কার্যালয়

ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ

ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ

সিদ্ধিরগঞ্জে বাসে আগুন, আ.লীগের ১৭ নেতাকর্মীসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা

সিদ্ধিরগঞ্জে বাসে আগুন, আ.লীগের ১৭ নেতাকর্মীসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা

আরও পড়ুন

গভীর সমুদ্রে ৭২ জনকে জিম্মি সাগরে ফেলে দেওয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮

সাগরে ফেলে দেওয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮

নারায়ণগঞ্জে গ্যাস থেকে আগুন, দগ্ধ ৩

নারায়ণগঞ্জে গ্যাস থেকে আগুন, দগ্ধ ৩

প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে, ফাং ওয়েনজুন হলেন আব্দুর রহমান

প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে, ফাং ওয়েনজুন হলেন আব্দুর রহমান

বিএনপি-এনসিপির ১২ নেতাকর্মীর পদত্যাগ

বিএনপি-এনসিপির ১২ নেতাকর্মীর পদত্যাগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম