Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ এএম

ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ

ছবি: যুগান্তর

Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় গভীর রাতে একটি ডাইং কারখানায় বিকট শব্দে জমে থাকা গ্যাস বিস্ফোরণে রঞ্জিত ও পাশা নামে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় ফতুল্লার ইসদাইর রতন ডাইংয়ে এঘটনা ঘটে। দগ্ধদের স্থানীয়রা উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, রাত ২টায় রতন মিয়ার মালিকানাধীন রতন ডাইংয়ে বিকট শব্দে জমে থাকা গ্যাস বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই চিৎকার শুনে এলাকাবাসী গিয়ে দেখেন কারখানার ভিতরে ধোয়ায় আচ্ছন্ন হয়ে আছে। এরমধ্যে দুই শ্রমিকের শরীর ও মুখমণ্ডল জ্বলছে গেছে। তখন তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

এবিষয়ে ডাইং মালিক রতন মিয়ার ছেলে আসিফ জানান, ধারণা করা হচ্ছে কোনো স্থান দিয়ে পাইপ লিকেজ হয়ে গ্যাস কারখানার অফিস রুমে জমাট হয়েছিল। রাত ২টার দিকে দুই শ্রমিক অফিস রুমে গিয়ে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণ হয়েছে। এতে অফিস কক্ষের কাচের গ্লাসের দরজা জানালা ভেঙ্গে গেছে। একই সঙ্গে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের দ্রুত হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডাক্তার বলছে একজন গুরুতর আরেকজন সাধারণ দগ্ধ হয়েছে কম।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিদ্ধিরগঞ্জে বাসে আগুন, আ.লীগের ১৭ নেতাকর্মীসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা

সিদ্ধিরগঞ্জে বাসে আগুন, আ.লীগের ১৭ নেতাকর্মীসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা

কাঁঠালবাগানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ

কাঁঠালবাগানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ

বন্দরে পুকুরে ফের কুমির আতঙ্ক

বন্দরে পুকুরে ফের কুমির আতঙ্ক

শামীম ওসমানের বাড়ির সামনে আগুন ধরিয়ে ছাত্রদলের বিক্ষোভ

শামীম ওসমানের বাড়ির সামনে আগুন ধরিয়ে ছাত্রদলের বিক্ষোভ

বন্দরে নিষিদ্ধ সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার

বন্দরে নিষিদ্ধ সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার

মোবাইল ফোনে হামলার ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা

মোবাইল ফোনে হামলার ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা

আরও পড়ুন

কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের

কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের

ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ

ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ

সিদ্ধিরগঞ্জে বাসে আগুন, আ.লীগের ১৭ নেতাকর্মীসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা

সিদ্ধিরগঞ্জে বাসে আগুন, আ.লীগের ১৭ নেতাকর্মীসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা

অবহেলায় মওলানা ভাসানীর ঐতিহাসিক দরবার হল

অবহেলায় মওলানা ভাসানীর ঐতিহাসিক দরবার হল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম