Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বন্দরে নিষিদ্ধ সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পিএম

বন্দরে নিষিদ্ধ সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার

Advertisement

নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে ও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (৫৫), মুছাপুর ইউনিয়নের চর ইসলামপুর এলাকার মৃত মহিউদ্দিন মিয়ার ছেলে ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মেহেদী হাসান ওরফে উজ্জ্বল (১৭), নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লক্ষ্মণখোলা এলাকার মোস্তাক আহাম্মেদ সাউদের ছেলে ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আনিছুর রহমান টিটু সাউদ (৪৩) এবং মদনপুর ইউনিয়নের ফুলহর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে ও আওয়ামী লীগ কর্মী কবির হোসেন (৪৮)।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, গ্রেফতার চারজনকে বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের পৃথক তিনটি মামলায় আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মোবাইল ফোনে হামলার ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা

মোবাইল ফোনে হামলার ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা

ফতুল্লায় ট্রেন ও দুটি লেগুনায় অগ্নিসংযোগ

ফতুল্লায় ট্রেন ও দুটি লেগুনায় অগ্নিসংযোগ

মার্কেটের দোকানের ভাগ নিয়ে বিরোধ, জমিয়ত নেতার পাঞ্জাবি ছিঁড়লেন ছাত্রদল নেতাকর্মীরা

মার্কেটের দোকানের ভাগ নিয়ে বিরোধ, জমিয়ত নেতার পাঞ্জাবি ছিঁড়লেন ছাত্রদল নেতাকর্মীরা

ফতুল্লায় দুই পক্ষের সংঘর্ষে কৃষক দল নেতাসহ আহত ৮

ফতুল্লায় দুই পক্ষের সংঘর্ষে কৃষক দল নেতাসহ আহত ৮

বিএনপির কার্যালয়ে আগুন, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩৮ নেতার নামে মামলা

বিএনপির কার্যালয়ে আগুন, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩৮ নেতার নামে মামলা

বায়তুল মোকাররমের খতিবকে তওবা করতে বললেন আমির হামজা

বায়তুল মোকাররমের খতিবকে তওবা করতে বললেন আমির হামজা

আরও পড়ুন

শামীম ওসমানের বাড়ির সামনে আগুন ধরিয়ে ছাত্রদলের বিক্ষোভ

শামীম ওসমানের বাড়ির সামনে আগুন ধরিয়ে ছাত্রদলের বিক্ষোভ

সড়কে ব্যারিকেড দিয়ে দুই সাবেক ইউপি চেয়ারম্যানের গাড়িতে ডাকাতি

সড়কে ব্যারিকেড দিয়ে দুই সাবেক ইউপি চেয়ারম্যানের গাড়িতে ডাকাতি

আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগ ববির প্রকৌশলীকে কক্ষ থেকে বের করে দিল ছাত্রদল

ববির প্রকৌশলীকে কক্ষ থেকে বের করে দিল ছাত্রদল

চট্টগ্রাম বন্দরে লাইভ অ্যান্টি-টেররিজম মহড়া

চট্টগ্রাম বন্দরে লাইভ অ্যান্টি-টেররিজম মহড়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম