Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফতুল্লায় দুই পক্ষের সংঘর্ষে কৃষক দল নেতাসহ আহত ৮

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম

ফতুল্লায় দুই পক্ষের সংঘর্ষে কৃষক দল নেতাসহ আহত ৮

Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি অপহরণ মামলার বাদী ও বিবাদী পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমানসহ উভয়পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ কোর্টের কাছে ফতুল্লার পশ্চিম ইসদাইর রসুলবাগ এলাকার প্রবেশমুখে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন ফতুল্লার শিহাচর এলাকার দেলোয়ার হোসেন দেলু, তার ছেলে, থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমান, কাউছার, ইব্রাহিম ও সোহেলসহ আটজন।

দেলোয়ার হোসেন জানান, জুয়েল আরমানসহ তার বাহিনী তাকে অপহরণ করেছিল। ওই ঘটনায় জুয়েলসহ তার বাহিনীর বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন তিনি। 

ওই মামলায় মঙ্গলবার ধার্য তারিখ ছিল। আদালতে হাজিরা দিয়ে বের হয়ে রসুলবাগ এলাকার প্রবেশমুখে যাওয়া মাত্র জুয়েল দলবল নিয়ে তাদের ওপর হামলা চালান।

জুয়েল আরমান জানান, মামলার হাজিরা শেষে বাড়ি ফেরার পথে দেলোয়ার হোসেন, তার ছেলে ও দলবল দেশীয় অস্ত্র হাতে তার ওপর হামলা চালায়। তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় রামদা দিয়ে আঘাত করা হয়। একই সঙ্গে শরীরের বিভিন্ন স্থানে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের হামলা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

স্থানীয় সিদ্দিকুর রহমান উজ্জল জানান, ঘটনাটি দেখতে পেয়ে জুয়েল আরমানকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম জানান, বিষয়টি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সোনাগাজীতে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সোনাগাজীতে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সুখবর পেলেন বিএনপি নেতা

সুখবর পেলেন বিএনপি নেতা

দলীয় নেতাকে হত্যাচেষ্টা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

দলীয় নেতাকে হত্যাচেষ্টা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বিএনপির কার্যালয়ে আগুন, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩৮ নেতার নামে মামলা

বিএনপির কার্যালয়ে আগুন, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩৮ নেতার নামে মামলা

বিএনপির এক এমপির পদত্যাগ

বিএনপির এক এমপির পদত্যাগ

ওসমান ফারুকের পদত্যাগ নিয়ে সংসদে যে তথ্য দিলেন স্পিকার

ওসমান ফারুকের পদত্যাগ নিয়ে সংসদে যে তথ্য দিলেন স্পিকার

আরও পড়ুন

মার্কেটের দোকানের ভাগ নিয়ে বিরোধ, জমিয়ত নেতার পাঞ্জাবি ছিঁড়লেন ছাত্রদল নেতাকর্মীরা

মার্কেটের দোকানের ভাগ নিয়ে বিরোধ, জমিয়ত নেতার পাঞ্জাবি ছিঁড়লেন ছাত্রদল নেতাকর্মীরা

ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন

ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন

সোনাগাজীতে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সোনাগাজীতে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

কিউআর কোড স্ক্যান করেই নগর দুর্যোগ স্বেচ্ছাসেবক হওয়ার সুযোগ

কিউআর কোড স্ক্যান করেই নগর দুর্যোগ স্বেচ্ছাসেবক হওয়ার সুযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম