Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সোনাগাজীতে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:০৭ পিএম

সোনাগাজীতে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

এ সময় নগদ আড়াই লাখ টাকা ও সাড়ে ১৬ ভরি স্বর্ণালংকার লুট করা হয় বলে অভিযোগ করা হয়।

Advertisement

ফেনীর সোনাগাজীতে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার দুই দিন পরও মামলা রেকর্ড হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। উল্টো আবারও হামলার আশঙ্কায় নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালেও অভিযুক্তদের বাড়ির সামনে মহড়া দিতে দেখেছেন বলে দাবি করেছেন তারা।

এর আগে রোববার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে মনির আহমেদ সওদাগরের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এতে প্রবাসীর বৃদ্ধা মা হাসিনা বেগমসহ চারজন আহত হন। এ ঘটনায় ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান সিরাজীকে প্রধান আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন হাসিনা বেগম।

অভিযোগে বলা হয়, লাঠিসোঁটা, বন্দুক ও দেশীয় অস্ত্র নিয়ে হামলাকারীরা বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালান। এ সময় নগদ আড়াই লাখ টাকা ও সাড়ে ১৬ ভরি স্বর্ণালংকার লুট করা হয় বলে অভিযোগ করা হয়। 

পর্তুগালপ্রবাসী এমলি খানের ছোট ভাই মিজানুর রহমান অভিযোগ করেন, বিএনপি নেতা শাহজাহান সিরাজীর ছেলে সাখাওয়াত হোসেন শুভর নেতৃত্বে ১০-১২ জন বাড়িতে হামলা চালান। পালিয়ে যাওয়ার সময় নবাবপুর বাজারের ব্যবসায়ীরা শুভসহ তিনজনকে আটক করেন। পুলিশকে খবর দেওয়া হলেও তারা ঘটনাস্থলে আসেনি। পরে শাহজাহান সিরাজী অস্ত্রধারীদের নিয়ে বাজারে এসে ফাঁকা গুলি ছুড়ে আটক ব্যক্তিদের ছাড়িয়ে নেন। এ সময় নবাবপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সুলতান বাহাদুর ও স্থানীয় বাসিন্দা তানভীর আহমেদ আহত হন।

মিজানুর রহমান আরও অভিযোগ করেন, থানায় অভিযোগ দেওয়ার পর তাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। মঙ্গলবার সকালে শাহজাহান সিরাজী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারকে সঙ্গে নিয়ে তাদের বাড়ির সামনে মহড়া দেন। এতে পরিবারটি আরও আতঙ্কিত হয়ে পড়েছে।

জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে ঘটনায় যে অপরাধী, প্রশাসন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, ঘটনাটি শুনে সান্ত্বনা দিতে ওই বাড়িতে গিয়েছিলাম। এর বাইরে অন্য কোনো বিষয় ছিল না।

অভিযোগ অস্বীকার করে শাহজাহান সিরাজী বলেন, তার ছেলে টাকা পাবে। ভিসার জন্য দেওয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে তাকে আটক করা হয়েছিল। খবর পেয়ে তিনি গিয়ে ছেলেকে ছাড়িয়ে আনেন। হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ মিথ্যা।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই আটক ব্যক্তিদের নিয়ে যাওয়া হয়। থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মার্কেটের দোকানের ভাগ নিয়ে বিরোধ, জমিয়ত নেতার পাঞ্জাবি ছিঁড়লেন ছাত্রদল নেতাকর্মীরা

মার্কেটের দোকানের ভাগ নিয়ে বিরোধ, জমিয়ত নেতার পাঞ্জাবি ছিঁড়লেন ছাত্রদল নেতাকর্মীরা

ফতুল্লায় দুই পক্ষের সংঘর্ষে কৃষক দল নেতাসহ আহত ৮

ফতুল্লায় দুই পক্ষের সংঘর্ষে কৃষক দল নেতাসহ আহত ৮

সুখবর পেলেন বিএনপি নেতা

সুখবর পেলেন বিএনপি নেতা

দলীয় নেতাকে হত্যাচেষ্টা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

দলীয় নেতাকে হত্যাচেষ্টা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বিএনপির এক এমপির পদত্যাগ

বিএনপির এক এমপির পদত্যাগ

ওসমান ফারুকের পদত্যাগ নিয়ে সংসদে যে তথ্য দিলেন স্পিকার

ওসমান ফারুকের পদত্যাগ নিয়ে সংসদে যে তথ্য দিলেন স্পিকার

আরও পড়ুন

মার্কেটের দোকানের ভাগ নিয়ে বিরোধ, জমিয়ত নেতার পাঞ্জাবি ছিঁড়লেন ছাত্রদল নেতাকর্মীরা

মার্কেটের দোকানের ভাগ নিয়ে বিরোধ, জমিয়ত নেতার পাঞ্জাবি ছিঁড়লেন ছাত্রদল নেতাকর্মীরা

ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন

ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন

সোনাগাজীতে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সোনাগাজীতে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

কিউআর কোড স্ক্যান করেই নগর দুর্যোগ স্বেচ্ছাসেবক হওয়ার সুযোগ

কিউআর কোড স্ক্যান করেই নগর দুর্যোগ স্বেচ্ছাসেবক হওয়ার সুযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম