Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সড়কে ড্রেজার পাইপে ধাক্কা, ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু

Icon

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পিএম

সড়কে ড্রেজার পাইপে ধাক্কা, ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু

Advertisement

বরগুনার পাথরঘাটায় সড়কের উপর ফেলে রাখা ড্রেজার পাইপের সঙ্গে ধাক্কা লেগে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রাশেদা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদা বেগম উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শাহাদাত হোসেনের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার পাথরঘাটা হাসপাতালে চিকিৎসক দেখিয়ে রাতে ছেলে সোয়েবুর রহমানের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রাশেদা বেগম। পথে কাঁঠালতলী চৌরাস্তা এলাকায় সড়কের উপর আড়াআড়িভাবে ফেলে রাখা উঁচু ড্রেজার পাইপের ওপর মোটরসাইকেলের চাকা উঠে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ছিটকে সড়কে পড়ে যান তিনি। এতে মাথায় গুরুতর আঘাত পান রাশেদা বেগম। পরে তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের আরেক ছেলে শাহজালাল জানান, সড়কের উপর ফেলে রাখা ড্রেজার পাইপের আশপাশে রাতে কোনো সতর্কতামূলক সংকেত বা আলোর ব্যবস্থা ছিল না। ফলে অন্ধকারে পাইপটি দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় দুই মাস ধরে ড্রেজার পাইপের মাধ্যমে ওই এলাকায় বালু ভরাটের কাজ চলছে। এজন্য সড়কের ওপর উঁচু করে পাইপ ফেলে রাখা হয়েছে। এসব পাইপের কারণে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি বারবার জানানো হলেও পাইপ অপসারণে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় তারা লাশ দাফনের জন্য বাড়িতে নিয়ে গেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নামাজ নিয়ে নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

নামাজ নিয়ে নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

কোলে থাকা শিশু বেঁচে গেলেও টমটমচাপায় প্রাণ গেল শিক্ষিকার

কোলে থাকা শিশু বেঁচে গেলেও টমটমচাপায় প্রাণ গেল শিক্ষিকার

উপজেলা প্রকৌশল দপ্তরের হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন

উপজেলা প্রকৌশল দপ্তরের হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন

ব্যাংক ও কলেজে আগুন দিয়েও ধর্মঘটে ব্যর্থ নিষিদ্ধ ছাত্রলীগ

ব্যাংক ও কলেজে আগুন দিয়েও ধর্মঘটে ব্যর্থ নিষিদ্ধ ছাত্রলীগ

পুলিশ লাইন্সের সামনেই বাসে আগুন

পুলিশ লাইন্সের সামনেই বাসে আগুন

স্কুল কক্ষের তালা ভেঙে রাতে নাচ-গানের আসর, ভিডিও ভাইরাল

স্কুল কক্ষের তালা ভেঙে রাতে নাচ-গানের আসর, ভিডিও ভাইরাল

আরও পড়ুন

ফ্যাসিস্ট আ.লীগ মানেই সন্ত্রাস ও ষড়যন্ত্রের আখড়া: খন্দকার মারুফ

ফ্যাসিস্ট আ.লীগ মানেই সন্ত্রাস ও ষড়যন্ত্রের আখড়া: খন্দকার মারুফ

জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল: রিজভী

জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল: রিজভী

সড়কে ড্রেজার পাইপে ধাক্কা, ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু

সড়কে ড্রেজার পাইপে ধাক্কা, ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু

সরকারের সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না: পবিপ্রবি উপাচার্য

সরকারের সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না: পবিপ্রবি উপাচার্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম