Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৯:০৭ এএম

কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের

Advertisement

কক্সবাজারের মহেশখালীতে একটি  কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর এক তরুণ গুরুতর আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প সড়কের রাজঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলার আকবর হাজীপাড়ার মৃত আব্দুস সালামের ছেলে ইকবাল হোসেন (২৫) ও একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. শাহীন (১৮)। আহত আব্দুল কাইয়ুম একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ও ফুফাতো ভাই। নিহত ইকবাল সৌদি আরব প্রবাসী ছিলেন। দুর্ঘটনার  কয়েক দিন আগে তিনি দেশে আসেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ইকবাল তার দুই ভাইকে নিয়ে মোটরসাইকেলে উত্তর নলবিলা থেকে মাতারবাড়ির রাজঘাটের দিকে যাচ্ছিলেন। পথে রাজঘাট এলাকার কিছুটা আগে চলন্ত মোটরসাইকেলটির সামনে হঠাৎ একটি কুকুর চলে আসে। কুকুরটিকে বাঁচাতে গিয়ে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। 

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিন আরোহী গুরুতর আহত হন। নিহতদের চাচাতো ভাই মো. রিদুয়ান জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকিবুল হাসান পরীক্ষা-নিরীক্ষা শেষে ইকবালকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আহত শাহীনকে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপর আহত আব্দুল কাইয়ুম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মহেশখালী থানার ওসি আব্দুস সুলতান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ একজনের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। অপরজনের লাশ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।ওসি আরও বলেন, এটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হওয়ায় পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত করতে চাওয়া হচ্ছে না। লিখিত আবেদন পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে একই পরিবারের স্বজন ও সম্পর্কে ভাই দুই তরুণের আকস্মিক মৃত্যুতে উত্তর নলবিলার আকবর হাজীপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। দুই তরুণকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন পরিবারের সদস্য ও স্বজনেরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টেকনাফে স্বেচ্ছাসেবক দলের মিছিলে গুলি

টেকনাফে স্বেচ্ছাসেবক দলের মিছিলে গুলি

আইসিজের রায় ঘিরে রোহিঙ্গাদের চোখে জল, ঘরে ফেরার আকুতি

আইসিজের রায় ঘিরে রোহিঙ্গাদের চোখে জল, ঘরে ফেরার আকুতি

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

মাতারবাড়ী প্রকল্পের টাকা আত্মসাৎ, কারাগারে সাবেক এডিসি

মাতারবাড়ী প্রকল্পের টাকা আত্মসাৎ, কারাগারে সাবেক এডিসি

খাবারের সন্ধানে লোকালয়ে সাত হাতি, ফেরত পাঠানো হলো বনে

খাবারের সন্ধানে লোকালয়ে সাত হাতি, ফেরত পাঠানো হলো বনে

চকরিয়ায় আগুনে দুই হাফেজ সহোদরের মৃত্যু

চকরিয়ায় আগুনে দুই হাফেজ সহোদরের মৃত্যু

আরও পড়ুন

কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের

কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের

ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ

ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ

সিদ্ধিরগঞ্জে বাসে আগুন, আ.লীগের ১৭ নেতাকর্মীসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা

সিদ্ধিরগঞ্জে বাসে আগুন, আ.লীগের ১৭ নেতাকর্মীসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা

অবহেলায় মওলানা ভাসানীর ঐতিহাসিক দরবার হল

অবহেলায় মওলানা ভাসানীর ঐতিহাসিক দরবার হল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম