Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিদ্ধিরগঞ্জে বাসে আগুন, আ.লীগের ১৭ নেতাকর্মীসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা

Icon

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৮:০০ এএম

সিদ্ধিরগঞ্জে বাসে আগুন, আ.লীগের ১৭ নেতাকর্মীসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা

Advertisement

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউটার্নসংলগ্ন গ্যারেজের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় সরকারবিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়। এতে বাসটি পুড়ে যাওয়ায় ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়। 

মামলার এজাহারভুক্ত ১৭ আসামির মধ্যে রয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের দুই ছেলে যথাক্রমে মাহমুদুর রহমান ও মাহবুবুর রহমান, শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোল্লা, থানা তাঁতী লীগের সভাপতি লিটন ওরফে গুজা লিটন, আওয়ামী লীগ নেতা জালাল ওরফে টায়ার জালালসহ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় আরও কয়েকজন।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই আবু কাউছার সবুজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বন্দরে পুকুরে ফের কুমির আতঙ্ক

বন্দরে পুকুরে ফের কুমির আতঙ্ক

শামীম ওসমানের বাড়ির সামনে আগুন ধরিয়ে ছাত্রদলের বিক্ষোভ

শামীম ওসমানের বাড়ির সামনে আগুন ধরিয়ে ছাত্রদলের বিক্ষোভ

বন্দরে নিষিদ্ধ সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার

বন্দরে নিষিদ্ধ সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার

মোবাইল ফোনে হামলার ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা

মোবাইল ফোনে হামলার ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা

ফতুল্লায় ট্রেন ও দুটি লেগুনায় অগ্নিসংযোগ

ফতুল্লায় ট্রেন ও দুটি লেগুনায় অগ্নিসংযোগ

সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পার্ক করা স্টাফ বাসে আগুন

সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পার্ক করা স্টাফ বাসে আগুন

আরও পড়ুন

সিদ্ধিরগঞ্জে বাসে আগুন, আ.লীগের ১৭ নেতাকর্মীসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা

সিদ্ধিরগঞ্জে বাসে আগুন, আ.লীগের ১৭ নেতাকর্মীসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা

অবহেলায় মওলানা ভাসানীর ঐতিহাসিক দরবার হল

অবহেলায় মওলানা ভাসানীর ঐতিহাসিক দরবার হল

রায় শুনে অঝোরে কান্না রোহিঙ্গাদের মাতৃভূমিতে ফেরার আকুতি

মাতৃভূমিতে ফেরার আকুতি

এবার জ্বালিয়ে দেওয়া হলো মুকসুদপুর থানা

এবার জ্বালিয়ে দেওয়া হলো মুকসুদপুর থানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম