Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পার্ক করা স্টাফ বাসে আগুন

Icon

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৭ এএম

সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পার্ক করা স্টাফ বাসে আগুন

ছবি: যুগান্তর

Advertisement

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গভীর রাতে মোটরসাইকেলে করে এসে দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় বলে জানায় পুলিশ। এতে বাসটির বেশ কিছু অংশ পুড়ে গেছে।

বুধবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৩টা ২৫ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সানারপাড় হাইওয়ে সড়কে মো. লতিফের বাসের গ্যারেজ ও ইউটার্নের কাছে ‘থ্রি স্টার’ পরিবহনের একটি স্টাফ বাস পার্ক করা ছিল। রাতের নির্জন পরিবেশে একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সেখানে এসে বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত সেখান থেকে সটকে পড়ে। আগুনে বাসটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে ঘটনার সময় বাসটি ফাঁকা থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্ত বাসটির মালিক লোকমান মামুন। তিনি ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা। বাসটি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের কাজে ব্যবহার করা হতো বলে জানায় তিনি।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস উদ্দিন বলেন, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে মহাসড়কের পাশে পার্ক করা বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। বাসটি বিভিন্ন অফিসের স্টাফদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুবককে হত্যার ৩০ মিনিট পর নিজেই ধরা দিলেন খুনি

যুবককে হত্যার ৩০ মিনিট পর নিজেই ধরা দিলেন খুনি

সিদ্ধিরগঞ্জে আলোচিত সেই বিএনপি নেতা ইকবালের সব পদ স্থগিত

সিদ্ধিরগঞ্জে আলোচিত সেই বিএনপি নেতা ইকবালের সব পদ স্থগিত

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

নাঈম হত্যা: একই পরিবারের তিনজন গ্রেফতার

নাঈম হত্যা: একই পরিবারের তিনজন গ্রেফতার

বাবার স্বপ্ন পূরণে পুলিশ কর্তা হতে চায় আশামণি

নিরাপদ সড়ক দিবস আজ বাবার স্বপ্ন পূরণে পুলিশ কর্তা হতে চায় আশামণি

বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অপব্যবহারে ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন

বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অপব্যবহারে ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন

আরও পড়ুন

বারহাট্টায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন

বারহাট্টায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন

রংপুরে মধ্যরাতে যাত্রীবাহী বাসে আগুন

রংপুরে মধ্যরাতে যাত্রীবাহী বাসে আগুন

গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন বিক্ষুব্ধ শ্রমিকদের

গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন বিক্ষুব্ধ শ্রমিকদের

রাতভর অগ্নিসংযোগ ও সড়ক অবরোধে উত্তপ্ত টুঙ্গিপাড়া, বন্ধ যান চলাচল

রাতভর অগ্নিসংযোগ ও সড়ক অবরোধে উত্তপ্ত টুঙ্গিপাড়া, বন্ধ যান চলাচল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম