Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাতভর অগ্নিসংযোগ ও সড়ক অবরোধে উত্তপ্ত টুঙ্গিপাড়া, বন্ধ যান চলাচল

Icon

গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০১ পিএম

রাতভর অগ্নিসংযোগ ও সড়ক অবরোধে উত্তপ্ত টুঙ্গিপাড়া, বন্ধ যান চলাচল

আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের টানা তাণ্ডবের পর টুঙ্গিপাড়ায় আতঙ্ক বিরাজ করছে।

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের টানা তাণ্ডবের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর থানা, স্থানীয় সংসদ সদস্য এস এম জিলানির বাড়িসহ বেশ কয়েকটি বাড়িঘর, পুলিশের গাড়ি ও অন্যান্য স্থাপনায় আগুনের ঘটনা ঘটে। রাতভর সহিংসতার পর বুধবার সকাল থেকে টুঙ্গিপাড়া অশান্ত হয়ে উঠেছে। গোপালগঞ্জজুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি।

বুধবার (১৮ নভেম্বর) ভোর থেকে গোপালগঞ্জ-পাটগাতী সড়কের নীলফা বাজার, খালেকের দোকান, রামচন্দ্রপুর, কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে, নতুন বাজার ও পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি, খুঁটি, পুলিশের চেকপোস্টের বক্স ও বাঁশ ফেলে ব্যারিকেড তৈরি করা হয়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।    

টুঙ্গিপাড়ায় বর্তমানে পুলিশের উপস্থিতি তেমন দেখা যায়নি। বিজিবি, এসআরবি কিংবা যৌথ বাহিনীর কোনো টহলও দেখা যায়নি। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া উপজেলা অডিটরিয়ামের সামনে চেকপোস্ট বসায় পুলিশ। সহিংসতার ঘটনায় জড়িত সন্দেহে সেখান থেকে কয়েকজনকে আটক এবং মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। এর পরপরই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মসজিদে মাইকিং করে লোকজন জড়ো করেন। একপর্যায়ে তারা টুঙ্গিপাড়া থানা, স্থানীয় সংসদ সদস্য এস এম জিলানির বাড়িসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রংপুরে মধ্যরাতে যাত্রীবাহী বাসে আগুন

রংপুরে মধ্যরাতে যাত্রীবাহী বাসে আগুন

মহাখালী সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

মহাখালী সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেফতার

আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেফতার

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

লন্ডনে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, জড়িতদের কড়া বার্তা ব্রিটিশ এমপির

লন্ডনে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, জড়িতদের কড়া বার্তা ব্রিটিশ এমপির

আরও পড়ুন

বারহাট্টায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন

বারহাট্টায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন

রংপুরে মধ্যরাতে যাত্রীবাহী বাসে আগুন

রংপুরে মধ্যরাতে যাত্রীবাহী বাসে আগুন

গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন বিক্ষুব্ধ শ্রমিকদের

গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন বিক্ষুব্ধ শ্রমিকদের

রাতভর অগ্নিসংযোগ ও সড়ক অবরোধে উত্তপ্ত টুঙ্গিপাড়া, বন্ধ যান চলাচল

রাতভর অগ্নিসংযোগ ও সড়ক অবরোধে উত্তপ্ত টুঙ্গিপাড়া, বন্ধ যান চলাচল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম