Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

রায় শুনে অঝোরে কান্না রোহিঙ্গাদের

মাতৃভূমিতে ফেরার আকুতি

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মাতৃভূমিতে ফেরার আকুতি

Advertisement

দীর্ঘ অপেক্ষার পর আন্তর্জাতিক আদালতের রায়। সে রায় বড় পর্দায় শুনতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা। কারও চোখে স্বজন হারানোর বেদনা, কারও মনে ন্যায়বিচারের প্রত্যাশা। রায় ঘোষণার পর দুই হাত তুলে মোনাজাত করেন অনেকে। ২০১৭ সালে রাখাইনে স্বজন হারানো এসব মানুষের কাছে এ রায় ছিল দীর্ঘদিনের অপেক্ষার একটি মুহূর্ত। তবে তাদের চাওয়া, বিচার নিশ্চিত হওয়ার পাশাপাশি নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়া।

বৃহস্পতিবার উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বড় পর্দায় সরাসরি আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় দেখার আয়োজন করা হয়। ক্যাম্প ১, ১৩ ও ১৫সহ বিভিন্ন স্থানে নারী-পুরুষ ও শিশুরা একসঙ্গে রায় শোনেন।

রায় শুনে শিশুর মতো অঝোরে কাঁদেন ৭০ বছর বয়সি নুরুল আলম। ২০১৭ সালে রাখাইনে সংঘাতের সময় পরিবারের দুই ছেলেসহ তিনজনকে হারিয়েছেন তিনি। শুনেছেন, কী নির্মমভাবে তার দুই ছেলেকে হত্যার পর পুড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আজও সন্তানদের লাশ দেখতে পাননি তিনি।

নুরুল আলম বলেন, যে কোনো মূল্যে মিয়ানমারে ফিরে যেতে চাই। আমাদের জন্য সবার আগে প্রয়োজন ছিল গণহত্যার বিচার ও একটি রায়। আজ (বৃহস্পতিবার) সেই রায় হয়েছে। একইভাবে আবেগাপ্লুত হন ২৪ বছর বয়সি যুবক মোহাম্মদ জলিল। রায় শোনার পর চিৎকার করে আল্লাহকে ডাকেন তিনি। বলেন, হে আল্লাহ, তুমি আছো, ছিলে, থাকবে। আমি জানতাম তুমি আছো। আমাদের আরাকানে ফিরিয়ে নাও। আমাদের প্রতি একটু রহম করো। রায় ঘোষণার সময় ক্যাম্পের বিভিন্ন স্থানে রোহিঙ্গাদের মধ্যে কান্না, মোনাজাত ও আবেগের দৃশ্য দেখা যায়।

রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যার অভিযোগে ২০১৯ সালে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। নেদারল্যান্ডসের দ্য হেগে গাম্বিয়ার করা মামলার রায় বৃহস্পতিবার ঘোষণা করেন আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আইসিজের রায় : ৮০ বছরে প্রথম কোনো রাষ্ট্র দণ্ডিত গণহত্যা চালিয়েছে মিয়ানমার

গণহত্যা চালিয়েছে মিয়ানমার

আওয়ামী নৈরাজ্য প্রতিরোধ জাতীয় ঐক্য কোন পথে

জাতীয় ঐক্য কোন পথে

লালমনিরহাটে প্রধানমন্ত্রী যথেষ্ট হয়েছে আর নয়

যথেষ্ট হয়েছে আর নয়

মন্তব্য প্রতিবেদন সংকটে ঐক্য পিঁপড়াবিদ্যা

সংকটে ঐক্য পিঁপড়াবিদ্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম