Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

Icon

রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

ফাইল ছবি

Advertisement

কক্সবাজারের রামুতে পুলিশের ওপর হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লট উখিয়ারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন, রামু থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আনোয়ার ও এএসআই বোরহান উদ্দিন। ছিনিয়ে নেওয়া আসামির নাম দিদারুল আলম। তিনি ওই এলাকার জাকের আহমদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি মামলায় সাজাপ্রাপ্ত দিদারুল আলম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আদালতের সাজা পরোয়ানা ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এসআই মোহাম্মদ আনোয়ারের নেতৃত্বে এএসআই কোরবান আলী ও এএসআই বোরহান উদ্দিন তার বাড়িতে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে গ্রেফতার করা হয়। 

এসআই মোহাম্মদ আনোয়ার জানান, গ্রেফতার দিদারুল আলমকে নিয়ে যাওয়ার সময় তার সন্তানসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে পেছন থেকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান এবং তার চশমা ভেঙে যায়। এ সময় এএসআই বোরহান উদ্দিনকেও টানাহেঁচড়া করা হয়। পরে হামলাকারীরা পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ দিদারুল আলমকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। 

রামু থানার ওসি একে ফজলুল হক বলেন, দিদারুল আলমসহ তার ভাইয়ের বিরুদ্ধেও বন মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। তাদের গ্রেফতার করতে গেলে পুলিশের কাজে বাধা দেওয়া হয়। সরকারি কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাতারবাড়ী প্রকল্পের টাকা আত্মসাৎ, কারাগারে সাবেক এডিসি

মাতারবাড়ী প্রকল্পের টাকা আত্মসাৎ, কারাগারে সাবেক এডিসি

খাবারের সন্ধানে লোকালয়ে সাত হাতি, ফেরত পাঠানো হলো বনে

খাবারের সন্ধানে লোকালয়ে সাত হাতি, ফেরত পাঠানো হলো বনে

চকরিয়ায় আগুনে দুই হাফেজ সহোদরের মৃত্যু

চকরিয়ায় আগুনে দুই হাফেজ সহোদরের মৃত্যু

ঋণের প্রতিটি টাকার সর্বোচ্চ সুফল নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: রাশেদ তিতুমীর

ঋণের প্রতিটি টাকার সর্বোচ্চ সুফল নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: রাশেদ তিতুমীর

পায়ে আঘাত নিয়ে লোকালয়ে স্ত্রী হাতি, কাঁদছে সঙ্গী পুরুষ হাতি

পায়ে আঘাত নিয়ে লোকালয়ে স্ত্রী হাতি, কাঁদছে সঙ্গী পুরুষ হাতি

কয়লার আগুন থেকে অগ্নিকাণ্ড, প্রাণ গেল হাফেজ শিশুর

কয়লার আগুন থেকে অগ্নিকাণ্ড, প্রাণ গেল হাফেজ শিশুর

আরও পড়ুন

বাবা বিএনপি নেতা, ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের নেতৃত্বে

বাবা বিএনপি নেতা, ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের নেতৃত্বে

পদত্যাগের কারণ জানালেন বিএনপি ও যুবদলের ৫ নেতা

পদত্যাগের কারণ জানালেন বিএনপি ও যুবদলের ৫ নেতা

খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

সিলেটবাসী পাচ্ছেন নতুন ট্রেন, সড়ক ও সুরমায় আরেক সেতু

সিলেটবাসী পাচ্ছেন নতুন ট্রেন, সড়ক ও সুরমায় আরেক সেতু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম