Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাবা বিএনপি নেতা, ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের নেতৃত্বে

Icon

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পিএম

বাবা বিএনপি নেতা, ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের নেতৃত্বে

ছবি: সংগৃহীত

Advertisement

বাবা কদলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক, আর ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দিয়েছেন। বাবা-ছেলের ভিন্ন রাজনৈতিক পরিচয় ঘিরে চট্টগ্রামের রাউজানে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ছেলের নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর বাবার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে তাকে দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছে ইউনিয়ন বিএনপি।

এদিকে একই এলাকায় মধ্যরাতে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে টায়ার জ্বালিয়ে, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং ফাঁকা গুলি ছুড়ে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল ও একটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার পর রাউজান পৌরসভার ১নং ওয়ার্ডের ছত্তারঘাট এলাকায় মহাসড়কে নাশকতার এ ঘটনা ঘটে। এর প্রায় ১৮ ঘণ্টা আগে, একই দিন ভোর ৫টার দিকে ওই এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েক মিনিটের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেওয়া ব্যক্তিকে কদলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরীর ছেলে সজীব উদ্দিন চৌধুরী হিসেবে শনাক্ত করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে কয়েকটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের পাশাপাশি ফাঁকা গুলি ছোড়ার অভিযোগও পাওয়া গেছে। পরে মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে তারা।

খবর পেয়ে রাউজান থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় এবং সড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে নেয়। পরে স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হন। সম্মিলিত প্রচেষ্টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল ও একটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে রাউজানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের নাশকতা ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধে তারা মাঠে অবস্থান করছেন বলে জানান। 

এ বিষয়ে রাউজান উপজেলা যুবদলের সভাপতি শাহজাহান সাহিল বলেন, ফ্যাসিস্টদের নাশকতা প্রতিহত এবং রাউজানের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপির নেতৃত্বে আমরা পাহারায় ছিলাম। রাত সোয়া ১২টার দিকে এক অটোরিকশাচালক আমাদের জানান, চার-পাঁচটি মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। খবর পেয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা দেন। এর মধ্যে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হাটহাজারীর দিকে পালিয়ে যায়। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে তাদের ধরা সম্ভব হয়নি। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আমাদের সঙ্গে নিয়ে সড়কের প্রতিবন্ধকতা সরিয়ে নেয় এবং অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। একই দিন ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ থেকে ১০ জন কর্মী কয়েক সেকেন্ডের জন্য ব্যানার নিয়ে ঝটিকা মিছিল করে পালিয়ে যায়।

রাউজান থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, রাত সোয়া ১২টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জ্বলন্ত টায়ার নিভিয়ে সড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে নেয়। সেখান থেকে তিনটি তাজা ককটেল ও একটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। গুলি ছোড়া হয়ে থাকতে পারে। তবে বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

একই দিন ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের বিষয়ে ওসি বলেন, স্বল্প সময়ের ওই মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি কদলপুর ইউনিয়ন বিএনপির নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরীর ছেলে ছাত্রলীগ নেতা সজীব উদ্দিন চৌধুরী। মিছিলে অংশ নেওয়া অন্যরা বহিরাগত।

এদিকে, ছেলের ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দেওয়ার বিষয়টি সামনে আসার পর সেলিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কদলপুর ইউনিয়ন বিএনপি।

ইউনিয়ন বিএনপির একাংশের আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, সেলিম উদ্দিন চৌধুরী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সমন্বয়ক ছিলেন। এর আগে তিনি যুবদলের দায়িত্বেও ছিলেন। রাউজানকে অস্থিতিশীল করার অপচেষ্টায় তার ছেলের ভূমিকার কারণে তাকে আগেও কয়েকবার সতর্ক করে ছেলেকে অপকর্ম থেকে বিরত রাখার জন্য বলা হয়েছিল। কিন্তু তিনি তা করতে ব্যর্থ হওয়ায় সোমবারের ঘটনার পর তাকে কার্যত সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী দলীয় সভায় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে সেলিম উদ্দিন চৌধুরীর মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পদত্যাগের কারণ জানালেন বিএনপি ও যুবদলের ৫ নেতা

পদত্যাগের কারণ জানালেন বিএনপি ও যুবদলের ৫ নেতা

সাবেক এমপি নদভীর বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক এমপি নদভীর বিরুদ্ধে দুদকের মামলা

বিএনপির ৪ ও যুবদলের এক নেতার পদত্যাগ

বিএনপির ৪ ও যুবদলের এক নেতার পদত্যাগ

ডিএসসিসি প্রশাসকের সামনে বিএনপি নেতাকে নবী উল্লাহ নবীর ঘুসি, দুই গ্রুপের সংঘর্ষ

ডিএসসিসি প্রশাসকের সামনে বিএনপি নেতাকে নবী উল্লাহ নবীর ঘুসি, দুই গ্রুপের সংঘর্ষ

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গ্রেফতার

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গ্রেফতার

অভিমান থেকে পদত্যাগ করেননি ওসমান ফারুক, নেপথ্যে অন্য কারণ...

অভিমান থেকে পদত্যাগ করেননি ওসমান ফারুক, নেপথ্যে অন্য কারণ...

আরও পড়ুন

গোপালগঞ্জে বিএনপির এমপি বাবরের হাসপাতালে ভাঙচুর-আগুন

গোপালগঞ্জে বিএনপির এমপি বাবরের হাসপাতালে ভাঙচুর-আগুন

বাবা বিএনপি নেতা, ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের নেতৃত্বে

বাবা বিএনপি নেতা, ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের নেতৃত্বে

পদত্যাগের কারণ জানালেন বিএনপি ও যুবদলের ৫ নেতা

পদত্যাগের কারণ জানালেন বিএনপি ও যুবদলের ৫ নেতা

খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম