Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ডিএসসিসি প্রশাসকের সামনে বিএনপি নেতাকে নবী উল্লাহ নবীর ঘুসি, দুই গ্রুপের সংঘর্ষ

Icon

ডেমরা (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম

ডিএসসিসি প্রশাসকের সামনে বিএনপি নেতাকে নবী উল্লাহ নবীর ঘুসি, দুই গ্রুপের সংঘর্ষ

ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর ডেমরায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের সামনেই বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে অনুষ্ঠানস্থল রণক্ষেত্রে পরিণত হয়েছে।

বুধবার দুপুরে ডেমরা থানাধীন হাজীনগরের ডগাইর-বামৈল এলাকার প্রধান ও শাখা খাল এবং কোনাপাড়া-গলাকাটা খালের পরিষ্কার ও পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম।

জানা গেছে, ডিএসসিসির প্রশাসকের সামনেই বিএনপি নেতা নবী উল্লাহ নবী (যিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসন বিএনপির প্রার্থী ছিলেন) ডেমরা থানা বিএনপির সাবেক আহ্বায়ক এসএম রেজা চৌধুরী সেলিমকে এলোপাতাড়ি ঘুসি মেরে আহত করেন। এ ঘটনায় উপস্থিত নেতাকর্মীরা প্রথমে হতবাক হলেও মুহূর্তের মধ্যে ডেমরা থানা বিএনপির এক গ্রুপ ও নবী উল্লাহ নবী গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রণক্ষেত্রে পরিণত হয় হাজীনগর। এ সময় নেতাকর্মীরা অনুষ্ঠানে জন্য রাখা বসার চেয়ারগুলো ভেঙে ফেলেন এবং উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। 

পরে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম উভয়পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

এ বিষয়ে নবী উল্লাহ নবী বলেন বলেন, বিনা দাওয়াতে ডেমরা থানা বিএনপির বিলুপ্ত কমিটির সাবেক নেতা এসএম রেজা চৗধুরী সেলিম ও মো. আনিসুজ্জামান দলবল নিয়ে উদ্বোধন অনুষ্ঠানে এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। তাছাড়া তারা বহিরাগত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে এসেছে বলে তাদের প্রতিহত করা হয়েছে। আর তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান নবী উল্লাহ নবী।

এদিকে, বিশৃঙ্খলার ঘটনায় ডেমরা থানা বিএনপির সাবেক আহ্বায়ক এসএম রেজা চৌধুরী সেলিম হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে এ বিষয়ে কমিটির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনিসুজ্জামান বলেন, প্রোগ্রামে থাকার জন্য ডিএসসিসি প্রশাসক নিজে ও দলীয় কার্যালয় থেকে আমাদের বলেছেন। আর আমরা ডেমরার বাসিন্দা ও দুঃসময়ের রাজনীতিক। বিগত আন্দোলন সংগ্রামে ১৭ বছরে ১০ বার জেল খেটেছি। এক্ষেত্রে প্রশাসক আবদুস সালাম ও নবী উল্লাহ নবী উভয়েই আমাদের নেতা, আমরা তাদের সম্মান করি। আর ডেমরার প্রোগ্রামে ডেমরার নেতাকর্মী থাকবে না- এটা হাস্যকর। আর আমি ঘটনাস্থল ৬৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন করেছি আগে, ভবিষ্যতেও প্রার্থী হবো।

এদিকে হামলার বিষয়ে আনিসুজ্জামান বলেন, পূর্ব পরিকল্পিতভাবে সেলিমকে হত্যার জন্য চাইনিজ কুড়াল ও অন্যান্য অস্ত্রশস্ত্রসহ নবী উল্লাহ নবী স্টেজে এসেই হৃদরোগে আক্রান্ত ও বুকে রিং পড়ানো সেলিমকে এলোপাতাড়ি ঘুসি মারেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে, যা আমাদের বিরুদ্ধে ব্যবহারের জন্য আনা হয়েছে। তবে পুলিশ বাহিনীর ভূমিকায় কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলেও সেলিমের অবস্থা আমঙ্কাজনক বলে জানিয়েছেন বিএনপির এই নেতা।

 

অন্যদিকে বিএনপির মধ্যে এসব বিশৃঙ্খলা দেখে তৃণমূল নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন দলটির প্রবীণ নেতাকর্মীরা। তারা দ্রুত এ সমস্যার সমাধান চান এবং সুসংগঠিত একটি দল গড়ে তুলতে চান ডেমরায়।

এ সময় ক্ষোভ প্রকাশ করে হ্যান্ড মাইকে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নিজেদের মধ্যে অভ্যন্তরীণ ঝামেলা নিজেরা সমাধান করবেন। আর বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের ধৈর্য ধারণ করতে হবে। এখানে নির্ধারিত খালগুলো খনন ও পরিষ্কার কাজের উদ্বোধনে এসেছি আমরা। আপনারা আমাদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে দিন। আমি চাই না, আপনাদের ঝগড়াঝাটি আমাদের ঘাড়ে আসুক। আর এ বিষয়ে যারা দোষী তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। সবাইকে দলীয় শৃঙ্খলা মানতে হবে। এ সময় গ্রুপিং স্লোগানধারীদের চলে যাওয়ার জন্য নির্দেশ দেন আবদুস সালাম।

এ বিষয়ে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, ডিএসসিসির প্রশাসকের সামনে হঠাৎ স্টেজে হট্টগোল লেগে যায়। একপর্যায়ে নেতাকর্মীরা সব চেয়ার ভেঙে ফেলেছে। পরে প্রশাসক দুই পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ সদস্যরাও তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে পরিস্থিতি শান্ত করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অভিমান থেকে পদত্যাগ করেননি ওসমান ফারুক, নেপথ্যে অন্য কারণ...

অভিমান থেকে পদত্যাগ করেননি ওসমান ফারুক, নেপথ্যে অন্য কারণ...

আরও একাধিক নেতার পদত্যাগের খবর ‘গুজব’: বিএনপি

আরও একাধিক নেতার পদত্যাগের খবর ‘গুজব’: বিএনপি

হাসিনার ডেডলাইন ঘিরে বড় সিদ্ধান্ত বিএনপির

হাসিনার ডেডলাইন ঘিরে বড় সিদ্ধান্ত বিএনপির

বারহাট্টায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বারহাট্টায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

টুঙ্গিপাড়ায় কেন শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন—প্রশ্ন রাশেদের

টুঙ্গিপাড়ায় কেন শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন—প্রশ্ন রাশেদের

ভাত দে হারামজাদা, নইলে হাসিনাকে ফেরানোর স্বপ্নের গুষ্টি মারব: রাশেদ খাঁন

ভাত দে হারামজাদা, নইলে হাসিনাকে ফেরানোর স্বপ্নের গুষ্টি মারব: রাশেদ খাঁন

আরও পড়ুন

ডিএসসিসি প্রশাসকের সামনে বিএনপি নেতাকে নবী উল্লাহ নবীর ঘুসি, দুই গ্রুপের সংঘর্ষ

ডিএসসিসি প্রশাসকের সামনে বিএনপি নেতাকে নবী উল্লাহ নবীর ঘুসি, দুই গ্রুপের সংঘর্ষ

সিন্ডিকেটের কালো থাবা ভেঙে দিতে হবে: বিরোধীদলীয় নেতা

সিন্ডিকেটের কালো থাবা ভেঙে দিতে হবে: বিরোধীদলীয় নেতা

অভিমান থেকে পদত্যাগ করেননি ওসমান ফারুক, নেপথ্যে অন্য কারণ...

অভিমান থেকে পদত্যাগ করেননি ওসমান ফারুক, নেপথ্যে অন্য কারণ...

আ.লীগের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার রানা গ্রেফতার

আ.লীগের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার রানা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম