Logo
Logo
×

Advertisement

বিএনপি

আরও একাধিক নেতার পদত্যাগের খবর ‘গুজব’: বিএনপি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম

আরও একাধিক নেতার পদত্যাগের খবর ‘গুজব’: বিএনপি

Advertisement

কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদ থেকে ড. এম ওসমান ফারুকের পদত্যাগের পর নতুন করে বিএনপির আরও একাধিক নেতা পদত্যাগ করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। গুঞ্জনের তালিকায় সাবেক প্রতিমন্ত্রী ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর নামও ছড়ানো হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের খবর গুজব ও ভিত্তিহীন।

এ বিষয়ে বুধবার (১৮ নভেম্বর) দুপরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত থেকে কয়েকজন গণমাধ্যমকর্মী বিএনপির ভাইস চেয়ারম্যান ও এমপি বরকত উল্লাহ বুলু পদত্যাগ করেছেন কি না- জানতে চেয়েছিলেন। তবে খবরটি সম্পূর্ণ গুজব ও দুষ্ট চক্রের অপপ্রচার।

শায়রুল কবির খান জানান, বরকত উল্লাহ বুলু গত প্রায় এক মাস ধরে বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন। এরপর এভারকেয়ার হাসপাতাল থেকে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে তিনি থাইল্যান্ড গিয়েছেন। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. এম ওসমান ফারুকের পদত্যাগের বিষয়ে শায়রুল কবির খান জানান, ওসমান ফারুক ও তার সহধর্মিণী দীর্ঘদিন ধরে অসুস্থ। মূলত অসুস্থতার কারণেই তিনি (ওসমান ফারুক) সংসদ সদস্যের দায়িত্ব ছেড়েছেন। আমি নিজেও ওসমান ফারুকের সঙ্গে একাধিকবার কথা বলেছি। এখানে কোনো রাজনৈতিক বিষয় নেই।

তারেক রহমানের নেতৃত্বে বিচক্ষণতার সঙ্গে দল ও সরকার পরিচালিত হচ্ছে উল্লেখ করে বিএনপির মিডিয়া সেলের এই সদস্য কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসিনার ডেডলাইন ঘিরে বড় সিদ্ধান্ত বিএনপির

হাসিনার ডেডলাইন ঘিরে বড় সিদ্ধান্ত বিএনপির

বারহাট্টায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বারহাট্টায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

টুঙ্গিপাড়ায় কেন শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন—প্রশ্ন রাশেদের

টুঙ্গিপাড়ায় কেন শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন—প্রশ্ন রাশেদের

ভাত দে হারামজাদা, নইলে হাসিনাকে ফেরানোর স্বপ্নের গুষ্টি মারব: রাশেদ খাঁন

ভাত দে হারামজাদা, নইলে হাসিনাকে ফেরানোর স্বপ্নের গুষ্টি মারব: রাশেদ খাঁন

ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

চাঁদার পৌনে ৪ লাখ টাকা ফেরত দিলেন ছাত্রদল নেতা

যুগান্তরে সংবাদ প্রকাশ চাঁদার পৌনে ৪ লাখ টাকা ফেরত দিলেন ছাত্রদল নেতা

আরও পড়ুন

আরও একাধিক নেতার পদত্যাগের খবর ‘গুজব’: বিএনপি

আরও একাধিক নেতার পদত্যাগের খবর ‘গুজব’: বিএনপি

হাসিনার ডেডলাইন ঘিরে বড় সিদ্ধান্ত বিএনপির

হাসিনার ডেডলাইন ঘিরে বড় সিদ্ধান্ত বিএনপির

থাইল্যান্ডে এমপি বরকত উল্লাহ বুলু, পদত্যাগের খবর গুজব

থাইল্যান্ডে এমপি বরকত উল্লাহ বুলু, পদত্যাগের খবর গুজব

টুঙ্গিপাড়ায় কেন শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন—প্রশ্ন রাশেদের

টুঙ্গিপাড়ায় কেন শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন—প্রশ্ন রাশেদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম