Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গোপালগঞ্জে বিএনপির এমপি বাবরের হাসপাতালে ভাঙচুর-আগুন

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম

গোপালগঞ্জে বিএনপির এমপি বাবরের হাসপাতালে ভাঙচুর-আগুন

গোপালগঞ্জে বিএনপির এমপি বাবরের হাসপাতালে ভাঙচুর-আগুন

Advertisement

গোপালগঞ্জ-২ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ডা. কেএম বাবরের ‘আরাফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের ওই হাসপাতালে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে সাবেক পৌর যুবলীগ নেতা ওমর ফারুকের নেতৃত্বে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে ভবনের জানালার কাচ ভেঙে যায় এবং ভেতরের আসবাবপত্র আগুনে পুড়ে ভস্মীভূত হয়।

এ বিষয়ে সংসদ সদস্য ডা. কেএম বাবর বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও সমর্থক আমার হাসপাতালে ককটেল বিস্ফোরণ, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ সময় হাসপাতালে অনেক রোগী ছিল। যুদ্ধের সময়ও কেউ হাসপাতালে আক্রমণ করে না।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাতীয় সংলাপে আওয়ামী লীগকেও রাখতে হবে: রুমিন ফারহানা

জাতীয় সংলাপে আওয়ামী লীগকেও রাখতে হবে: রুমিন ফারহানা

বাবা বিএনপি নেতা, ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের নেতৃত্বে

বাবা বিএনপি নেতা, ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের নেতৃত্বে

পদত্যাগের কারণ জানালেন বিএনপি ও যুবদলের ৫ নেতা

পদত্যাগের কারণ জানালেন বিএনপি ও যুবদলের ৫ নেতা

বিএনপির ৪ ও যুবদলের এক নেতার পদত্যাগ

বিএনপির ৪ ও যুবদলের এক নেতার পদত্যাগ

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

অব্যাহত হামলা, টুঙ্গিপাড়া থানা ছেড়ে গেলেন পুলিশ সদস্যরা

অব্যাহত হামলা, টুঙ্গিপাড়া থানা ছেড়ে গেলেন পুলিশ সদস্যরা

আরও পড়ুন

সালথায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার চেষ্টা, থানায় অভিযোগ

সালথায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার চেষ্টা, থানায় অভিযোগ

দুই দফা তালাকের পরও ১৬ বছর সংসার, অতঃপর...

দুই দফা তালাকের পরও ১৬ বছর সংসার, অতঃপর...

গাজীপুরে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন অনুষ্ঠিত

গাজীপুরে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন অনুষ্ঠিত

গোপালগঞ্জে বিএনপির এমপি বাবরের হাসপাতালে ভাঙচুর-আগুন

গোপালগঞ্জে বিএনপির এমপি বাবরের হাসপাতালে ভাঙচুর-আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম