Logo
Logo
×

Advertisement

রাজনীতি

পদত্যাগের কারণ জানালেন বিএনপি ও যুবদলের ৫ নেতা

Icon

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম

পদত্যাগের কারণ জানালেন বিএনপি ও যুবদলের ৫ নেতা

ফাইল ছবি

Advertisement

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে টুঙ্গিপাড়ায় চলমান রাজনৈতিক অস্থিরতা ও শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন তারা।   

বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার পাটগাতী এলাকায় আসলাম ফকিরের বাড়ির উঠানে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারীরা হলেন, উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকির, পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফায়েকুজ্জামান ফকির ও সদস্য সোহেল ফকির, উপজেলা যুবদলের সদস্য রাজু ফকির এবং পাটগাতী ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক রুমান ফকির।

সংবাদ সম্মেলনে আসলাম ফকির জানান, টুঙ্গিপাড়ায় চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে সুস্থভাবে রাজনীতি করা সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। 

ফায়েকুজ্জামান ফকির জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করছেন। তাকে কেউ ভয়ভীতি দেখায়নি, এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি আর কোনো দলের রাজনীতিতে যুক্ত হতে চান না। 

এ বিষয়ে জানতে উপজেলা বিএনপির সভাপতি সালাহউদ্দিন আহমেদের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতার মধ্যে বিএনপির পাঁচ নেতার পদত্যাগের ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাবা বিএনপি নেতা, ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের নেতৃত্বে

বাবা বিএনপি নেতা, ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের নেতৃত্বে

বিএনপির ৪ ও যুবদলের এক নেতার পদত্যাগ

বিএনপির ৪ ও যুবদলের এক নেতার পদত্যাগ

ওসমান ফারুকের পদত্যাগের প্রশংসা করে রাষ্ট্রদূত মুশফিকের পোস্ট

ওসমান ফারুকের পদত্যাগের প্রশংসা করে রাষ্ট্রদূত মুশফিকের পোস্ট

অব্যাহত হামলা, টুঙ্গিপাড়া থানা ছেড়ে গেলেন পুলিশ সদস্যরা

অব্যাহত হামলা, টুঙ্গিপাড়া থানা ছেড়ে গেলেন পুলিশ সদস্যরা

ডিএসসিসি প্রশাসকের সামনে বিএনপি নেতাকে নবী উল্লাহ নবীর ঘুসি, দুই গ্রুপের সংঘর্ষ

ডিএসসিসি প্রশাসকের সামনে বিএনপি নেতাকে নবী উল্লাহ নবীর ঘুসি, দুই গ্রুপের সংঘর্ষ

অভিমান থেকে পদত্যাগ করেননি ওসমান ফারুক, নেপথ্যে অন্য কারণ...

অভিমান থেকে পদত্যাগ করেননি ওসমান ফারুক, নেপথ্যে অন্য কারণ...

আরও পড়ুন

রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল

রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল

‘বিশ্বের অন্য কোনো দেশ এত দালাল উৎপাদন করতে পারেনি’

‘বিশ্বের অন্য কোনো দেশ এত দালাল উৎপাদন করতে পারেনি’

জাতীয় সংলাপে আওয়ামী লীগকেও রাখতে হবে: রুমিন ফারহানা

জাতীয় সংলাপে আওয়ামী লীগকেও রাখতে হবে: রুমিন ফারহানা

পদত্যাগের কারণ জানালেন বিএনপি ও যুবদলের ৫ নেতা

পদত্যাগের কারণ জানালেন বিএনপি ও যুবদলের ৫ নেতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম