Logo
Logo
×

Advertisement

সোশ্যাল মিডিয়া

ওসমান ফারুকের পদত্যাগের প্রশংসা করে রাষ্ট্রদূত মুশফিকের পোস্ট

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পিএম

ওসমান ফারুকের পদত্যাগের প্রশংসা করে রাষ্ট্রদূত মুশফিকের পোস্ট

ড. এম ওসমান ফারুক ও মুশফিকুল ফজল আনসারী। ছবি: সংগৃহীত

Advertisement

স্বাস্থ্যগত কারণে সংসদ সদস্য পদ থেকে ড. এম ওসমান ফারুকের পদত্যাগের সিদ্ধান্তকে ইতিবাচক ও জনগণের প্রতি দায়বদ্ধতার প্রশংসনীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। দায়িত্ব পালনের সক্ষমতা না থাকলেও পদ আঁকড়ে থাকার প্রবণতার বিপরীতে ওসমান ফারুকের এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন মুশফিকুল ফজল আনসারী।

পোস্টে তিনি লেখেন, ‘স্বাস্থ্যগত কারণে সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন ড. এম ওসমান ফারুক। তার এই সিদ্ধান্ত নিঃসন্দেহে ইতিবাচক এবং জনগণের প্রতি দায়বদ্ধতার এক প্রশংসনীয় দৃষ্টান্ত। দায়িত্ব পালনের সক্ষমতা না থাকলেও পদ আঁকড়ে থাকার প্রবণতা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিচিত। সেই বাস্তবতায় তার সিদ্ধান্তটি বিশেষ তাৎপর্যপূর্ণ।’

ওসমান ফারুকের সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক পরিচয়ের কথা উল্লেখ করে মুশফিকুল ফজল আনসারী জানান, ওয়াশিংটনে যাওয়ার পর তাদের ঘনিষ্ঠতা আরও বেড়েছে। ফারুক ভাই তাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন। কঠিন সময়ে তার কাছ থেকে উৎসাহ ও আন্তরিকতা পেয়েছেন বলেও জানান তিনি।

মুশফিকুল ফজল বলেন, ওসমান ফারুকের শারীরিক অবস্থা ভালো যাচ্ছিল না, তা তিনি বুঝতে পারতেন। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিভিন্ন উদ্যোগ ও আয়োজনে শারীরিকভাবে উপস্থিত থাকতে না পারলেও তিনি সংহতি জানিয়েছেন। তবে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বেশ কয়েকটি অনুষ্ঠানে তারা একসঙ্গে অংশ নিয়েছেন।

ওসমান ফারুকের নির্বাচনে অংশ নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, শুরুতে তার নির্বাচনে অংশ নেওয়ার কথা ভাবেননি। পরে এলাকার মানুষের চাওয়া ও দলীয় সিদ্ধান্তে তিনি প্রার্থী হয়েছিলেন বলে জেনেছেন।

পোস্টে মুশফিকুল ফজল আরও লেখেন, ‘আজও ফারুক ভাই ও ভাবির সঙ্গে কথা হয়েছে। তার ছোট ভাই রাষ্ট্রদূত ওসমান সিদ্দিকী ভাইয়ের সঙ্গেও কথা বলেছি। স্বাস্থ্যগত কারণেই তিনি পদত্যাগ করেছেন। ৮৫ বছরের এই বয়সে চিকিৎসার প্রয়োজন ও পরিবারের ইচ্ছায় তাকে ওয়াশিংটনে থাকতে হচ্ছে। এই অবস্থায় এলাকার মানুষ প্রয়োজনের সময় তাকে কাছে পাবেন না। সেই সীমাবদ্ধতা উপলব্ধি করে দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে তার বিবেচনাবোধ ও ভোটারদের প্রতি সম্মানই প্রকাশ পেয়েছে।’

পোস্টের শেষাংশে ওসমান ফারুকের সুস্থ ও স্বস্তিময় জীবন কামনা করেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপির ৪ ও যুবদলের এক নেতার পদত্যাগ

বিএনপির ৪ ও যুবদলের এক নেতার পদত্যাগ

অভিমান থেকে পদত্যাগ করেননি ওসমান ফারুক, নেপথ্যে অন্য কারণ...

অভিমান থেকে পদত্যাগ করেননি ওসমান ফারুক, নেপথ্যে অন্য কারণ...

পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক

পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক

বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে যে কারণে বিএনপিতে যোগ দিয়েছিলেন ড. ওসমান ফারুক

বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে যে কারণে বিএনপিতে যোগ দিয়েছিলেন ড. ওসমান ফারুক

বিএনপির এক এমপির পদত্যাগ

বিএনপির এক এমপির পদত্যাগ

যে কারণে পদত্যাগ করলেন এমপি ওসমান ফারুক

যে কারণে পদত্যাগ করলেন এমপি ওসমান ফারুক

আরও পড়ুন

ওসমান ফারুকের পদত্যাগের প্রশংসা করে রাষ্ট্রদূত মুশফিকের পোস্ট

ওসমান ফারুকের পদত্যাগের প্রশংসা করে রাষ্ট্রদূত মুশফিকের পোস্ট

বিশ্বজুড়ে জিমেইল ও অ্যাপল পরিষেবায় বড় বিভ্রাট

বিশ্বজুড়ে জিমেইল ও অ্যাপল পরিষেবায় বড় বিভ্রাট

হেফাজতে ইসলাম-চরমোনাইয়ের প্রতিহতের ঘোষণার মধ্যেই পালটা চ্যালেঞ্জ আমির হামজার

হেফাজতে ইসলাম-চরমোনাইয়ের প্রতিহতের ঘোষণার মধ্যেই পালটা চ্যালেঞ্জ আমির হামজার

ভিডিও ফাঁস নিয়ে ক্ষোভ ঢাবি শিক্ষিকা মোনামির

ভিডিও ফাঁস নিয়ে ক্ষোভ ঢাবি শিক্ষিকা মোনামির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম