Logo
Logo
×

Advertisement

সোশ্যাল মিডিয়া

বিশ্বজুড়ে জিমেইল ও অ্যাপল পরিষেবায় বড় বিভ্রাট

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম

বিশ্বজুড়ে জিমেইল ও অ্যাপল পরিষেবায় বড় বিভ্রাট

Advertisement

বিশ্বজুড়ে টেক জায়ান্ট গুগলের জনপ্রিয় ফ্রি ইমেল পরিষেবা জিমেইল ও অ্যাপলের আইফোনের বিভিন্ন অ্যাপে সেবা বিঘ্নিত হওয়ার খবর পাওয়া গেছে। এসব অ্যাপের মধ্যে রয়েছে অ্যাপল পে ও আইক্লাউড। ডাউনডিটেক্টরে হাজারো ব্যবহারকারী সমস্যার কথা জানিয়েছেন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের নিজস্ব সিস্টেম স্ট্যাটাস পেজেও অ্যাপ স্টোর ও অ্যাপল মিউজিকে সেবা বিঘ্নের তথ্য দেখানো হয়েছে। এ ছাড়া আইক্লাউডে লগইন করতেও সমস্যা হচ্ছে। আইক্লাউডে ব্যবহারকারীরা তাদের ছবি, বার্তা ও অন্যান্য ডিজিটাল উপকরণ সংরক্ষণ করেন।

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন স্থানে প্রযুক্তি অবকাঠামোয় বড় ধরনের বিপর্যয়ের পর এসব সমস্যা দেখা দিল। এর মধ্যে বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা থেকে শুরু করে ইমেইল সেবাও রয়েছে।

গত সপ্তাহে বিশ্বজুড়ে মাইক্রোসফট আউটলুক ব্যবহারকারীরা তাদের ইমেইল অ্যাকাউন্ট এবং মাইক্রোসফট অফিসের অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যাপ ব্যবহারে সমস্যায় পড়েন। ওই বিপর্যয়ের পরের দিন যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ দেশজুড়ে সব ফ্লাইট চলাচল বন্ধ রাখে।

অ্যাপলের একজন মুখপাত্র বলেছেন, ‘মঙ্গলবার সকালে একটি অভ্যন্তরীণ আপডেটের কারণে কিছু বিভ্রাট ঘটলেও আমাদের অনেক সিস্টেম আবার চালু হয়েছে। আমরা যত দ্রুত সম্ভব বাকি সিস্টেমগুলোকেও অনলাইনে আনার জন্য কাজ করছি।’


তবে এই বিঘ্ন কোনো সাইবার হামলার কারণে ঘটেনি বলে রয়টার্সকে জানিয়েছেন তিনি।

নাম উল্লেখ না করেই গুগলের একজন মুখপাত্রের বরাতে গার্ডিয়ান জানায়, বর্তমানে জিমেইল পরিষেবার ব্যাপক কোনো বিঘ্নের প্রমাণ পায়নি তারা।

ওই মুখপাত্রের দাবি, ‘আমাদের দলগুলো পরিষেবার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং গুগল ওয়ার্কস্পেস স্ট্যাটাস ড্যাশবোর্ডে রিয়েল-টাইম স্ট্যাটাস আপডেট সবসময় পাওয়া যায়।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এআইয়ের ভুল কমাতে গুগলের নতুন চমক

এআইয়ের ভুল কমাতে গুগলের নতুন চমক

১৭ বিলিয়ন ডলার খরচে ডাটা সেন্টার নির্মাণ করছে গুগল

১৭ বিলিয়ন ডলার খরচে ডাটা সেন্টার নির্মাণ করছে গুগল

স্কুলশিক্ষার্থীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল

স্কুলশিক্ষার্থীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল

একদিনের ব্যবধানে ৫০ হাজার কোটি ডলার হারাল গুগল

একদিনের ব্যবধানে ৫০ হাজার কোটি ডলার হারাল গুগল

ইউরোপজুড়ে গুগলের ক্লাউড সেবায় বিপর্যয়, বন্ধ ব্যাংকিং ও অনলাইন পরিষেবা

ইউরোপজুড়ে গুগলের ক্লাউড সেবায় বিপর্যয়, বন্ধ ব্যাংকিং ও অনলাইন পরিষেবা

দারুণ ফিচার নিয়ে এলো জেমিনি, মিলবে যে সুবিধা

দারুণ ফিচার নিয়ে এলো জেমিনি, মিলবে যে সুবিধা

আরও পড়ুন

বিশ্বজুড়ে জিমেইল ও অ্যাপল পরিষেবায় বড় বিভ্রাট

বিশ্বজুড়ে জিমেইল ও অ্যাপল পরিষেবায় বড় বিভ্রাট

হেফাজতে ইসলাম-চরমোনাইয়ের প্রতিহতের ঘোষণার মধ্যেই পালটা চ্যালেঞ্জ আমির হামজার

হেফাজতে ইসলাম-চরমোনাইয়ের প্রতিহতের ঘোষণার মধ্যেই পালটা চ্যালেঞ্জ আমির হামজার

ভিডিও ফাঁস নিয়ে ক্ষোভ ঢাবি শিক্ষিকা মোনামির

ভিডিও ফাঁস নিয়ে ক্ষোভ ঢাবি শিক্ষিকা মোনামির

ফেসবুক পোস্টে মারুফ কামাল যার যা প্রাপ্য চুকিয়ে দিন, সবকিছু বিলকুল ঠিক হয়ে যাবে

যার যা প্রাপ্য চুকিয়ে দিন, সবকিছু বিলকুল ঠিক হয়ে যাবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম