Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

১৭ বিলিয়ন ডলার খরচে ডাটা সেন্টার নির্মাণ করছে গুগল

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম

১৭ বিলিয়ন ডলার খরচে ডাটা সেন্টার নির্মাণ করছে গুগল

সংগৃহীত ছবি

Advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং অঙ্গরাজ্যে বিশাল ডেটা সেন্টার নির্মাণের উদ্যোগ নিয়েছে গুগল। এ প্রকল্পে প্রতিষ্ঠানটি প্রায় ১৭ বিলিয়ন বা ১ হাজার ৭০০ কোটি ডলার বিনিয়োগ করবে। এটি ওয়াইওমিংয়ে গুগলের প্রথম ডাটা সেন্টার প্রকল্প।

তবে যুক্তরাষ্ট্রজুড়ে ডেটা সেন্টার সম্প্রসারণ নিয়ে রাজনৈতিক ও সামাজিক বিরোধিতা বাড়ছে। সম্প্রতি দেশটির বিভিন্ন স্থানীয় নির্বাচনে অনুষ্ঠিত ৪১টি ভোটাভুটির মধ্যে ৪০টিতেই ডাটা সেন্টার সম্প্রসারণের বিপক্ষে অবস্থান নিয়েছেন ভোটাররা। এমন পরিস্থিতির মধ্যেই রিপাবলিকান অধ্যুষিত ওয়াইওমিংয়ে বড় অঙ্কের বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

প্রকল্পটি বাস্তবায়নে রিলেটেড ডিজিটাল, আমেরিকান ইলেকট্রিক পাওয়ার এবং ব্ল্যাক হিলস এনার্জির সঙ্গে যৌথভাবে কাজ করবে গুগল। ডাটা সেন্টারের বিদ্যুৎ চাহিদা পূরণে ব্লুম এনার্জি ৭০২ মেগাওয়াট ক্ষমতার ফুয়েল-সেল প্রযুক্তি সরবরাহ করবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ডাটা সেন্টার নির্মাণ ও এআই অবকাঠামো সম্প্রসারণ নিয়ে বাড়তে থাকা রাজনৈতিক চাপের প্রভাব পড়তে শুরু করেছে প্রযুক্তি খাতেও। সম্ভাব্য স্থানীয় বিধিনিষেধের আশঙ্কায় সম্প্রতি টেক্সাসে এআই ক্লাউড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এনস্কেলের সঙ্গে চুক্তি সম্প্রসারণে সম্মতি দেয়নি মাইক্রোসফট।

এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। ভবিষ্যতে ডাটা সেন্টার নির্মাণ ও পরিচালনায় স্থানীয় পর্যায়ে কঠোর বিধিনিষেধ আরোপের আশঙ্কায় শেয়ারবাজারে ব্লুম এনার্জির শেয়ারের দাম ১৪ শতাংশের বেশি কমে গেছে।

বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তির উন্নয়নে ডাটা সেন্টার এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো। তবে বিপুল বিদ্যুৎ ব্যবহার, পরিবেশগত প্রভাব এবং স্থানীয় জনগণের উদ্বেগের কারণে এসব প্রকল্প বাস্তবায়নে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন নিজের ছবি দিয়ে পছন্দের স্টিকার, বানাবেন যেভাবে

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন নিজের ছবি দিয়ে পছন্দের স্টিকার, বানাবেন যেভাবে

২০ বছর আগে চুরি যাওয়া চিত্রকর্ম এআইয়ের সহায়তায় উদ্ধার

২০ বছর আগে চুরি যাওয়া চিত্রকর্ম এআইয়ের সহায়তায় উদ্ধার

স্কুলশিক্ষার্থীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল

স্কুলশিক্ষার্থীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল

এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি

এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি

৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এআই বিজনেস সামিট

৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এআই বিজনেস সামিট

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

আরও পড়ুন

১৭ বিলিয়ন ডলার খরচে ডাটা সেন্টার নির্মাণ করছে গুগল

১৭ বিলিয়ন ডলার খরচে ডাটা সেন্টার নির্মাণ করছে গুগল

সামাজিক যোগাযোগমাধ্যমের ‘সেফ হারবার’ সুবিধা বাতিলের কথা কেন ভাবছে ভারত সরকার?

সামাজিক যোগাযোগমাধ্যমের ‘সেফ হারবার’ সুবিধা বাতিলের কথা কেন ভাবছে ভারত সরকার?

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন নিজের ছবি দিয়ে পছন্দের স্টিকার, বানাবেন যেভাবে

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন নিজের ছবি দিয়ে পছন্দের স্টিকার, বানাবেন যেভাবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম