ফেসবুক পোস্টে মারুফ কামাল
যার যা প্রাপ্য চুকিয়ে দিন, সবকিছু বিলকুল ঠিক হয়ে যাবে
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫৩ এএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ফ্যাসিবাদ পতন-পরবর্তী রাজনীতির ধারা বদলে গিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেসসচিব সাংবাদিক ও লেখক মারুফ কামাল খান।
সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
মারুফ কামাল লেখেন, ফ্যাসিবাদ পতন-পরবর্তী রাজনীতির ধারা বদলে গিয়েছে। সাপের গালে চুমু, আবার ব্যাঙের গালেও চুমু- এই ধারা এখন অচল। যাকে চুমু দেওয়া দরকার তাকে লাথি মারা এবং যাকে লাথি মারা দরকার তাকে চুমু দেওয়ার ভুল কৌশলের খেসারতও দিতে হচ্ছে।
‘তাই বলি কি, যার যা প্রাপ্য সেটা চুকিয়ে দিন। সবকিছু বিলকুল ঠিক হয়ে যাবে’, যোগ করেন মারুফ কামাল।

